যশোর প্রতিনিধি

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় যশোরে এক তরুণী এবং তার মা ও ভাইয়ের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। দগ্ধ তিনজনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে এ ঘটনা ঘটে।
অ্যাসিড নিক্ষেপের শিকার রিপা খাতুন (২৬) ওই গ্রামের জামাত হোসেনের মেয়ে। এ ছাড়া রিপার মা রাহেলা বেগম (৪৮) ও ভাই ইয়ানূর রহমানও (৮) এ ঘটনার শিকার হয়েছেন।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার জুবায়ের আহমেদ বলেন, অ্যাসিডে শিশু ইয়ানুর রহমানের পাসহ শরীরের বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। রিপা ও তার রাহেলার শরীরও আংশিক দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রিপার পরিবার সূত্র জানায়, মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কাজের লোক জসিম দীর্ঘদিন ধরে রিপাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়ে জসিম বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জানলা দিয়ে রিপাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে। এতে রিপা এবং তার মা ও ভাই অ্যাসিডে দগ্ধ হন।
পরিবারের সদস্য তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে