কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোকন মিয়াকে (৫৫) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল ও একটি ম্যাগজিন জব্দ করা হয়।
শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে ওই ইউনিয়নের চাঁনপুর নাজির মসজিদ রোড এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে খোকন মিয়া গ্রেপ্তার হলেও অন্য একজন পালিয়ে গেছেন।
গ্রেপ্তার খোকন মিয়া কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়নের মৃত ইউনুস মিয়ার ছেলে। পাচঁথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের সূত্র ধরে সেনাবাহিনী অভিযান শুরু করে। সেখানে খোকন মিয়াকে পাওয়া গেলেও তার কাছে অস্ত্র ছিল না। তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, এক শিশুর মাধ্যমে জহিরুল হক নামে এক ব্যক্তির বাসায় তিনি অস্ত্রটি পাঠিয়ে দিয়েছেন। পরে জহিরুলের বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অস্ত্রসহ ওই ব্যক্তিকে আমাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আইন অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে