চট্টগ্রাম ব্যুরো

জুলাই আন্দোলনকারীদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম।
তিনি বলেন, ৩৬ জুলাই তথা ৫ আগস্ট আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এ বাংলাদেশ যাদের আত্মত্যাগে পেয়েছি, সেই জুলাই আন্দোলনের শহিদ, আহত, পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণকারীসহ সব নির্যাতিত পরিবারকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে জুলাই সনদ ঘোষণা করুন।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে প্রাণ হারানো শহিদ ফয়সাল আহমদ শান্ত, ওয়াসিম আকরাম ও ফারুক আহমেদের স্মরণে দুঃস্থ-এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি নগর জামায়াতের সাবেক আমীর শাহজাহান চৌধুরী বলেন, ৩৬ জুলাই তথা ৫ আগস্ট দেশের মানুষকে বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। দীর্ঘ ১৭ বছর আমরা মুক্তভাবে কোনো কথা বলতে পারিনি। আগামী নির্বাচনের মাধ্যমে আমরা ভোটাধিকার ফিরে পাব। গত ৫৬ বছরে দেশের মানুষ বিভিন্ন দলকে ক্ষমতায় দেখেছে। দেশবাসী এবার জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নিতে চায়।
চকবাজার থানা জামায়াতের আমির আহমেদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে নগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, কর্মপরিষদ সদস্য আমির হোসাইন বক্তব্য রাখেন।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে