চুরির অপবাদ দিয়ে খুঁটিতে বেঁধে শিশুকে নির্যাতন

লালমনিরহাট প্রতিনিধি
হাতীবান্ধার সাধুরবাজারে এক দোকানের সামনে কংক্রিটের খুঁটিতে বেঁধে রেখে পেটানো হচ্ছে শিশুটিকে। ছবি: ভিডিও থেকে নেওয়া

চুরির অপবাদ দিয়ে এক শিশুকে কংক্রিটের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি বলে পুলিশ জানিয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা সাধুর বাজারে এ ঘটনা ঘটেছে। ওই বাজারের রফিকুল ইসলামের দোকানের সামনে কংক্রিটের খুঁটিতে বেঁধে রাখা হয়েছিল শিশুটিকে।

স্থানীয়রা জানান, শিশুটির বাবা ১১ বছর আগে তার মাকে তালাক দেয়। শিশুটিকে নিয়ে তার মা সাধুরবাজার এলাকায় নানাবাড়িতে বসবাস করে আসছেন। তিনি অন্যের বাড়িতে কাজ করেন। শিশুটির নানা দিনমজুর।

এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে নৃশংসভাবে শিশুটিকে মারধর করতে দেখে নিন্দা জানিয়েছেন অনেকেই। মারধরে জড়িত ব্যক্তিদের শাস্তিও দাবি করেছেন।

স্কুলশিক্ষক মো. হাসেম আলী বলেন, কোনো অবস্থাতেই শিশুটিকে বেঁধে রেখে পেটানো উচিত হয়নি। এটি মারাত্মক অপরাধ। এভাবে চলতে থাকলে সমাজিক শৃঙ্খলা ভেঙে পড়বে।

ঘটনার পর থেকে পরিবারটি আতঙ্কে বাড়ির বাইরে বের হচ্ছে না। শিশুটিও সোমবার স্কুলে যায়নি। এ বিষয়ে জানতে চাইলে শিশুটির পরিবারও কিছু বলতে চায়নি।

জানতে চাইলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন-নবী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি সত্য। তবে শিশুটির মা ও স্বজনরা কোনো অভিযোগ করেননি। ফলে আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে