পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন অন্তত ২২টি উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ হয়ে আছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় এসব প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রকল্পের বেশির ভাগই সড়ক-সংশ্লিষ্ট হওয়ায় জেলা জুড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয়রা বলছেন, জেলা এলজিইডির অধীনে নির্মাণাধীন সড়কগুলো এখন জনগণের কাছে দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে। সদর উপজেলার করমজাতলা সড়ক থেকে বহালগাছিয়ার ড্রেনেজ— সবখানেই অর্ধসমাপ্ত কাজের চিহ্ন। গলাচিপার ছোনখোলা, কলাপাড়ার বালিয়াতলী কিংবা মির্জাগঞ্জের চরখালী— এসব এলাকার চিত্রও ভিন্ন কিছু নয়।
এলাকাবাসী বলছে, অর্ধসমাপ্ত থাকা সড়কগুলোতে এখন ধুলোর ঝড়। পায়ে কাঁদা না মেখে হাঁটার উপায় নেই। জেলার অনেক সড়ক, ড্রেন, সেতুর প্রকল্প কাগজে-কলমে জমজমাট। তবে বাস্তবে কোথাও ভাঙা সেতুর পাশে চলছে নৌকা পারাপার, কোথাও আবার অসমাপ্ত খোয়া বিছানো রাস্তায় থেমে আছে জীবনের গতি।
খোঁজ নিয়ে জানা গেছে, পটুয়াখালীতে এলজিইডির অধীন এমন ২২টি প্রকল্প মুখ থুবড়ে পড়ে আছে। এসব প্রকল্পের কাজ বন্ধ এক বছর ধরে। যার প্রতিষ্ঠানের নামে প্রকল্পের কাজ বরাদ্দ হয়েছিল, সেই ঠিকাদার মিরাজুল ইসলাম পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজের ভাই। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকে আত্মগোপনে আছেন তিনি।
মিরাজুলের প্রতিষ্ঠানের প্রকল্পগুলোর কাজও বন্ধ এখন। প্রভাবশালী এই ঠিকাদারের শত কোটি টাকার প্রকল্পগুলো এলজিইডির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন মহারাজের ভাই মিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলজিইডির কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগে আলোচিত ছিলেন। দক্ষিণাঞ্চলের ঠিকাদারদের ভাষায়, এলজিইডির কাজ মানেই ‘মিরাজুল -মহারাজ সিন্ডিকেট’। মিরাজুল ইসলাম ও তাদের পরিবারের ঠিকাদারী লাইসেন্সে পিরোজপুর, পটুয়াখালীসহ আশপাশের জেলায় কার্যত একচেটিয়া নিয়ন্ত্রণ কায়েম করেছিলেন মিরাজুল।
এলজিইডি, পটুয়াখালী সূত্রে জানা যায়, ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত টানা তিন অর্থবছরে মিরাজুল ইসলামের ঠিকাদারী প্রতিষ্ঠান ইফতি ইটিসিএলের নামে ২২টি প্রকল্পের কাজ দেওয়া হয়। এর মধ্যে সদর উপজেলায় ১২টি, গলাচিপায় তিনটি, মির্জাগঞ্জে তিনটি, কলাপাড়ায় দুটি, দুমকিতে একটি এবং রাঙ্গাবালীতে একটি প্রকল্প রয়েছে।
এই ২২টি প্রকল্পের মধ্যে সাতটি প্রকল্পের বিপরীতে ‘দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ বা পুনর্বাসন প্রকল্পে’র অধীন ২২টি আয়রন ব্রিজ পুনর্নির্মাণ করার কথা রয়েছে। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল ৭৬ কোটি ৫৭ লাখ টাকা। এসব প্রকল্পের অগ্রগতি গড়ে ৪০ শতাংশের বেশি হয়নি। দুটি প্রকল্প শেষ হলেও বাকিগুলো মাঝপথে থেমে গেছে।
এদিকে এসব অসমাপ্ত সড়ক ও সেতুতে তৈরি হয়েছে চরম দুর্ভোগ। এলজিইডির একাধিক প্রকৌশলী পটুয়াখালী জেলা জুড়ে চষে বেড়িয়েছেন। তারা বলেছেন, সদর উপজেলার করমজাতলা সংযোগ সড়ক, বহালগাছিয়ার ড্রেনেজ, গলাচিপার ছোনখোলা ও লামনা, কলাপাড়ার বালিয়াতলী, মির্জাগঞ্জের চরখালী থেকে কেওয়াবুনিয়া— সবখানেই কাজ পড়ে আছে অর্ধসমাপ্ত অবস্থায়। অথচ কোনো কোনো প্রকল্প থেকে অর্ধেকর কাজের বিপরীতে টাকাও বেশি তুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের পশুরবুনিয়ার গ্রামের বাসিন্দা রহিম বিশ্বাস ক্ষোভ জানিয়ে বলেন, ‘এই রাস্তায় চলতে গেলে আমাদের নিজেদেরই মাটি ফেলে নিতে হয়। এক বছর ধরে ঠিকাদারের দেখা নেই।’
একই এলাকার গৃহিণী হালিমা বেগম বলেন, ‘খোয়ার মধ্যে হাঁটতে গিয়ে জুতা নষ্ট হয়। মাসে তিন জোড়া জুতা লাগে। গরিব মানুষ এত টাকা পাব কই?’
করমজাতালা এলাকার ভ্যানচালক মিজানুর রহমানের ক্ষোভ আরও তীব্র। তিনি বললেন, ঠিকাদার টাকা খাইয়া পলাইছে। রাস্তাগুলো ভাইঙ্গা–চুইরা রইছে। নতুন কইরা কাজ করলে জনগণের উপকার হইত।
জানতে চাইলে এলজিইডি পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. হোসেন আলী মীর বলেন, ইফতি ইটিসিএলের ২২টি প্রকল্পের গড়ে ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। কিন্তু ঠিকাদারকে না পাওয়ায় জটিলতা তৈরি হয়েছে। স্থানীয় ঠিকাদাররা কাজ চালিয়ে যেতে আগ্রহ দেখাচ্ছেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কুমিল্লা শহরের শাসনগাছা বাসটার্মিনাল ইজারার নামে এখতিয়ারবহির্ভূতভাবে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সড়ক ইজারা দিয়ে টোল আদায় করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ উঠেছে কুমিল্লা জেলা পরিষদের বিরুদ্ধে। ওই সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে জোরপূর্বক ১০ টাকা করে টোল আদায় করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
৯ ঘণ্টা আগে
নিহতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকার মনজুর হোসেনের ছেলে নওশের আকন্দ (১৬) ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে মিহাদ আকন্দ (১৫)।
১০ ঘণ্টা আগে
প্রতিবারই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরোনো কমিটি বাতিল করে নতুন একনেক গঠিত হয়। এই একনেক সভায় উন্নয়ন প্রকল্প পাস হয়। তবে একনেক সভায় যে মন্ত্রণালয়ের প্রকল্প ওঠে, সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীকে উপস্থিত থাকতে হয়।
১১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তউল্লাহর আদালতে একটি মামলার শুনানি চলাকালে আদালত কক্ষের দরজা খুলে কয়েকজন আইনজীবী এজলাসে প্রবেশ করেন। চিৎকার করতে করতে তারা এজলাসে বসার বেঞ্চগুলোতে ধাক্কা দেন। একজন আইনজীবী বিচারকের সামনে গিয়ে আঙুল তুলে কথা বলেন। তিনি বিচারকের সামনে
২০ ঘণ্টা আগে