নড়াইলে ‘মব’ সৃষ্টি করে প্রধান শিক্ষককে লাঞ্ছিত, সহকারীকে মারধর

নড়াইল প্রতিনিধি
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ১৭
ভবানীপুর আরবিএফএম মাধ্যমিক বিদ্যালয়

নড়াইল সদর উপজেলার ভবানীপুর আরবিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে লাঞ্ছিত করা হয়েছে। একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম জিয়াউল হককে মারধর কর বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। মারধরের পর ভয়ে ও আতঙ্কে জিয়াউল হক এক সপ্তাহ ধরে বিদ্যালয়ে যেতে পারছেন না।

এই ঘটনায় প্রধান শিক্ষক শরিফুল ইসলাম রোববার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে একটি সাধারণ সভা চলছিল। সেই সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শরীফ তছিকুল ইসলাম পূর্বপরিকল্পিতভাবে মূল বিষয় বাদ দিয়ে অপ্রাসঙ্গিক আলোচনা শুরু করেন। একপর্যায়ে তিনি বহিরাগত লোকজন নিয়ে এসে প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় ভয় ও আতঙ্কে অধিকাংশ অভিভাবক এবং অন্য শিক্ষকরা সভাস্থল ত্যাগ করেন।

সহকারী শিক্ষক এস এম জিয়াউল হক অভিযোগ, বিদ্যালয়ের সমাজবিজ্ঞান শিক্ষক আজিজুর রহমানের এমপিওভুক্তি অবৈধ। এ বিষয়ে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন।

গত ৯ সেপ্টেম্বর এক সভায় জিয়াউল হককে তার অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তিনি রাজি না হওয়ায় সভাপতি শরীফ তছিকুল ইসলাম ও শিক্ষক আজিজুর রহমান বহিরাগতদের জড়ো করে জিয়াউল হককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেন।

অপরদিকে, শিক্ষক আজিজুর রহমানের অবৈধ এমপিওভুক্তির অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। গত ২৯ জুলাই জেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করে একটি প্রতিবেদন খুলনায় পাঠিয়েছেন। এছাড়াও এই একই বিষয়ে গত ১ সেপ্টেম্বর এবং সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়েও তদন্ত হয়েছে।

জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মহীউদ্দিন জানান, শিক্ষক আজিজুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শরীফ তছিকুল ইসলাম বলেন, ৯ সেপ্টেম্বরের সভায় শিক্ষক আজিজুর রহমানকে পুনর্বহালের কথা বলা হলে কিছু হট্টগোল হয়। সেই সময় বিদ্যালয়ের বারান্দায় থাকা লোকজন শিক্ষক জিয়াউল হককে মারধর করেন।

তিনি আরও দাবি করেন, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বনানীতে বিভাজকে উঠে দুই শ্রমিকের প্রাণ কেড়ে নিল বাস

রাজধানীর বনানীতে সড়ক বিভাজকে উঠে যাওয়া একটি বাসের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে সড়ক ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

৭ ঘণ্টা আগে

বৈধ কাগজপত্র ছাড়া পেট্রোল পরিবহন, ২৪২০ লিটার জব্দ

এ সময় দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডে দণ্ডিতরা হলেন— শাহজাদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের রেকাব আলীর ছেলে কামরুল ইসলাম ও একই উপজেলার কান্দাপাড়া গ্রামের জলিল মণ্ডলের ছেলে পিকআপ ভ্যানের চালক লাভলু মণ্ডল।

১১ ঘণ্টা আগে

পদে পল্লী বিদ্যুতের লাইনম্যান, বাস্তবে ‘অলিখিত’ জুনিয়র ইঞ্জিনিয়ার!

মৌলভীবাজারের বড়লেখা পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপকের কার্যালয়ের লাইনম্যান কামরুল ইসলামের বিরুদ্ধে ঘুস বাণিজ্য, দায়িত্বে অবহেলা ও গ্রাহক হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। কাগজে-কলমে পদে লাইনম্যান হলেও মাঠপর্যায়ে তিনি ‘অলিখিত’ জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

১৩ ঘণ্টা আগে

বাঁশহাটী বাজারে ইজারা বন্ধ ১০ বছর, সরকারের রাজস্ব ক্ষতি অর্ধকোটি

আদালতের নিষেধাজ্ঞার কারণে এক দশকের বেশি সময় ধরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটী বাজারের ইজারা কার্যক্রম বন্ধ রয়েছে। এ সময়ের মধ্যে সরকার প্রায় ৫৭ লাখ টাকার বেশি রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে জেলা প্রশাসনের এক তদন্তে উঠে এসেছে।

১৪ ঘণ্টা আগে