টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুন, ফায়ার সার্ভিসের ৪ কর্মীসহ দগ্ধ ৫

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২১: ১৪
সোমবার বিকেলে টঙ্গীতে রাসায়নিকের কারখানায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তা নিয়ন্ত্রণে কাজ করছে। ছবি: রাজনীতি ডটকম

গাজীপুরের টঙ্গীতে বিসিক এলাকায় সাহারা মার্কেটে সেমি-পাকা টিনশেড একটি রাসায়নিকের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও তিনজন ফায়ার ফাইটার এবং স্থানীয় এক দোকান কর্মচারীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

ওই পাঁচজনকেই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে ওই কারখানায়। প্রাথমিকভাবে এলাকাবাসী পানি ও বালু ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। কিছু সময় পর একে একে রাসায়নিকের ড্রাম বিস্ফোরিত হতে থাকলে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। পরে আরও চারটি ইউনিট সেখানে কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নেভাতে আরও কিছু সময় লাগবে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তারা।

এদিকে আগুন নেভাতে কাজ করার সময় বিস্ফোরণে ফায়ার সার্ভিসের চারজন সদস্য দগ্ধ হন। তালহা বিন জসিম জানান, দগ্ধ চারজন হলেন— ফায়ার সার্ভিস সদস্য শামীম আহমেদ (৪২), জয় হাসান (২৮), নুরুল হুদা (৪০) ও কর্মকর্তা খন্দকার জান্নাতুল নাইম (৩৮)।

এ ছাড়া আল আমিন হোসেন (২২) নামে স্থানীয় এক দোকান কর্মচারীকেও দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের পাঁচজনকেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানকার জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

১ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

২ দিন আগে