জামিন মেলেনি, ১২ দিনের সন্তানকে নিয়ে মা প্রিজন সেলে

খুলনা ব্যুরো
জামিন পাননি শাহজাদী, অসুস্থ হওয়ায় ১২ দিনের শিশুসহ খুলনা কারাগার থেকে প্রিজন সেলে নেওয়া হয় তাকে। ছবি: সংগৃহীত

১২ দিন বয়সী সন্তানকে নিয়ে কারাগারে থাকা আলোচিত মা শাহজাদীর জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। ফলে মুক্তি পাননি শাহজাদী। অসুস্থ হয়ে পড়ায় তাদের বর্তমানে কারাগার থেকে প্রিজন সেলে নিয়ে রাখা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে খুলনা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে শাহজাদী ও তার মা নার্গিস বেগমের জামিন আবেদন করা হয়। বিচারক মো. আনিসুর রহমান সে আবেদন নামঞ্জুর করেন।

আইনজীবী শেখ রফিকুজ্জামান বলেন, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) খুলনা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করার চেষ্টা করব। মূলত মানব পাচারের মামলায় নিম্ন আদালতে জামিনের এখতিয়ার নেই। মঙ্গলবার মহানগর আদালতে বাদীর আবেদনও তুলে ধরব। আশা করি জামিন হয়ে যাবে।

এর আগে কারাগারে অসুস্থ হয়ে পড়ায় রোববার (২১ সেপ্টেম্বর) রাতে চিকিৎসকদের পরামর্শে মায়ের সঙ্গে ওই সন্তানকে প্রিজন সেলে পাঠানো হয়েছে। দুজনকে হাসপাতালের পৃথক কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মামলার এজাহার ও শাহজাদীর পরিবার সূত্রে জানা যায়, বাগেরহাটের রামপালের বাসিন্দা সিরাজুল ইসলাম ও ফকিরহাটের মেয়ে শাহজাদীর সংসারে চারটি সন্তান, সবাই মেয়ে। শাহজাদী ফের গর্ভধারণ করলে স্বামী ও তার পরিবারে পক্ষ থেকে পুত্রসন্তানের প্রত্যাশার চাপ ছিল। বলা হয়েছিল, আবার মেয়ে হলে বিবাহ বিচ্ছেদ করবেন সিরাজুল।

গত ১১ সেপ্টেম্বর রাতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেন শাহজাদী। তার এই সন্তানটিও মেয়ে। শুনেই হাসপাতাল ছেড়ে যান সিরাজুল। পরে আর তিনি হাসপাতালে যাননি, পরিবারের সঙ্গে যোগাযোগও রাখেননি। নানামুখী চাপে দিশেহারা শাহজাদী ১৫ সেপ্টেম্বর দুপুরে একই হাসপাতালে জন্ম নেওয়া আরেক রোগীর ছেলে সন্তান চুরি করেন।

নবজাতক চুরির খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ওই দিন সন্ধ্যায় চুরি যাওয়া নবজাতকটি উদ্ধার করে। আটক করা হয় শাহজাদীর মা নার্গিস বেগমকে।

এ ঘটনায় শাহজাদী ও তার মাকে আসামি করে মানব পাচার আইনে মামলা করেন চুরি যাওয়া শিশুর বাবা মির্জা সুমন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নার্গিস বেগমকে তার নবজাতক কন্যাসন্তানকেসহ কারাগারে পাঠানো হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে