প্রবাসীর মার্কেটসহ আ.লীগ নেতাকর্মীদের প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের অভিযোগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৩০

নেত্রকোণার বারহাট্টায় আমেরিকা প্রবাসীর মার্কেটসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে দূর্বৃত্তরা হঠাৎ হামলা চালিয়ে ওইসব ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালায় এবং মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী জানায়, বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আ.লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক আমেরিকা প্রবাসী আসলাম আহমেদ খানের বাড়ির পাশে মার্কেট, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদের ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসায়ী নূরে আলমের রড-সিমেন্ট ও টিনশিটের দোকান এবং সাহতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা রাজীব আহমেদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্য মাসুদ হাসান বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের বলেন, আমার মামা আসলাম আহমেদ খান আমেরিকা প্রবাসী। আমাদের পরিবার মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগ পরিবার হলেও বর্তমানে দেশে কেউ অবস্থান করছেন না। বুধবার রাতে অন্তবর্তীকালীন সরকারের অনুসারীরা ছাত্রলীগ-যুবলীগ ও আ.লীগ নেতাকর্মীদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে জানতে পেরেছি। আমরা ভয়ে খোলাখুলি কিছু বলতে পারছি না।

এ বিষয়ে জানতে চাইলে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিতভাবে অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে