আগামী বছর ব্যাংক খাত স্থিতিশীল হবে, আমানত ফেরত পাবেন গ্রাহকরা: অর্থমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

দেশের ব্যাংক খাত আগামী বছরের মধ্যেই স্থিতিশীল হয়ে উঠবে এবং গ্রাহকরা তাদের গচ্ছিত আমানত পুরোপুরি ফিরে পাবেন বলে আশ্বস্ত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন কৌশল বিষয়ক এক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘তেল ও গ্যাস আমদানিতে প্রতিদিন বড় ধরনের আর্থিক চাপ মোকাবিলা করতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকায় পরিস্থিতি সামাল দিতে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে। এসব কারণে জিডিপি প্রবৃদ্ধি আরও কিছুদিন কম থাকতে পারে। তবে খাদ্য মূল্যস্ফীতি আরও কমাতে হবে।’

তিনি আরও বলেন, ‘পুঁজিবাজার এতদিন কার্যকর বাজার হিসেবে গড়ে ওঠেনি; বরং এটি ক্যাসিনোর মতো ছিলো। পঞ্চবার্ষিক পরিকল্পনা যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো বাস্তবায়ন করা হবে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad