‘সৃজনশীল অর্থনীতি প্রকল্প’ চালুর ভাবনা সরকারের: অর্থমন্ত্রী

দেশের শিল্প ও সংস্কৃতিকে টেকসই অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করাতে ‘সৃজনশীল অর্থনীতি প্রকল্প’ চালুর পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে প্রবাসীদের দেশে ফিরে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে জাতীয় উন্নয়নে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে ‘আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীল শিল্পের বিকাশে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সহযোগিতা ও অভিজ্ঞতা বাংলাদেশের প্রয়োজন।
একই অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, শিল্পকর্মের যথাযথ মূল্যায়ন এবং মানসম্মত প্রকাশনা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের জনকূটনীতি বিভাগের পরিচালক স্কট হার্টম্যান। অনুষ্ঠানে শিক্ষা, শিল্প, সংস্কৃতি ও উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতটি বিভাগে পুরস্কার দেওয়া হয়।















-4084b9-256x144.webp)
