কর্মসূচির মধ্যে রয়েছে— আগামী বৃহস্পতিবার (৭ মার্চ) ভোর সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় ধানমন্ডির বত্রিশ নম্বরস্থ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং বিকেল ৪টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আলোচনা সভা।
গবেষণায় প্রতিবেদনে দেখা গেছে, বাসের সনদ ইস্যূ ও নবায়নের বাস প্রতি গড়ে ১৭ হাজার ৬১৯ টাকা ঘুষ দিতে হয়। এ খাত থেকে বছরে ১ হাজার ৫৯ কোটি টাকার ঘুষ ও চাঁদাবাজি হয়।
আইনশৃঙ্খলা নিয়ে ডিসিরা তেমন কোনো কথা বলেননি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বিভিন্ন ধরনের কিছু ছোট ছোট পয়েন্ট যেমন মাদকদ্রব্য নিয়ে কথা বলেছেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘মিয়ানমার সীমান্তে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। প্রধানমন্ত্রীর নির্দেশ, আমরা কোনো সময় আগ্রাসী ভূমিকা নেব না। কিন্তু আমরা প্রস্তুত, আমাদের ওপর যদি কোনোরকম আক্রমণ আসে, আমরা ব্যবস্থা নেব।’
২০১১ সালে ঢাকার গুলশান এলাকায় রাজনৈতিক সহিংসতার মামলায় হাফিজ, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীসহ ছয়জনকে গত বছরের ২৮ ডিসেম্বর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।
প্রতিমন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশ ও ভারতের একসঙ্গে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। প্রতিবেশি দেশগুলো থেকে আমরা ৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে চাই। নেপাল ও ভূটান থেকে জলবিদ্যুৎ আমদানির প্রক্রিয়া অনেক অগ্রসর হয়েছে।
নাছিম বলেন, আজকে বাংলাদেশের সব থেকে বড় চ্যালেঞ্জ দেশবিরোধী বিএনপি-জামায়াত। এরা দেশের মানুষকে শান্তি দিতে জানে না। দেশের মানুষের মুক্তি, শান্তি ও উন্নয়নের লক্ষ্যে এরা কোন কাজ করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য যে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তার এ চলার পথকে এরা বাধাগ্রস্ত করে দেশের উন
প্রতিমন্ত্রী বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক বাস্তবায়িত ‘সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ব কেন্দ্রের মাধ্যমে শিশুদের প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং শিশুর সাঁতার সুবিধা প্রদান’ শীর্ষক প্রকল্পটি জানুয়ারি ২০২২-ডিসেম্বর ২০২৪ মেয়াদে পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, মানুষ মারা যাওয়ার পর শোক করি, কান্না করি, জ্ঞান দেই। আসলে আমাদের প্রতিটি সংস্থার যে দায়িত্ব আছে, সেগুলো যদি আমরা পালন করতাম, তাহলে এমন ঘটনা হয়তো ঘটতো না। তাই এখন আমরা প্রতিটি রেস্টুরেন্টে খোঁজ নিচ্ছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এটা যেহেতু প্রধানমন্ত্রী রংপুর গিয়ে ২০২৩ সালের ২ আগস্ট প্রায় ১০ লাখ মানুষের সামনে তিনি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, তার মানে এটা বাস্তবায়ন হবে। তিস্তা মহা পরিকল্পনার সমীক্ষা প্রায় শেষ পর্যায়ে।
ওবায়দুল কাদের বলেন, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশ এবং ২০২৩ সালের ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ প্রধানমন্ত্রী করেন।
তিনি বলেছেন, পিছু হটা মানেই সব সময় হেরে যাওয়া নয়। এতে হতাশ হওয়ারও কিছু নেই। দ্বাদশ সংসদ বাতিল ও এক দফা দাবিতে আমাদের আন্দোলন চলছে। আন্দোলন ক্রমেই বেগবান হবে।
আজ সোমবার ( ৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দেন তারা।
আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় বিশেষজ্ঞদের সমন্বয়ে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান সান্ত্বনা। ওই রিটে প্রকৃত দোষীদের খুঁজে বের করার নির্দেশনা চাওয়া হয়। একইসঙ্গে রিটে সরকারের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আদালতে দাখিল করার নির্দেশনা চাওয়া হয়।
খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচি ১ মার্চ থেকেই লিফটিং (ডিলারদের চাল উঠাতে) করতে বলেছি। ১ থেকে ২০ মার্চ পর্যন্ত আমাদের একটি সিদ্ধান্ত ছিল। সেটা কমিয়ে ১০ মার্চের মধ্যে ৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন খাদ্য দেয়া হবে। এতে বাজারে স্বস্তি ফিরবে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, দেড় লাখ টন চাল যদি ১৫ টাকা
রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সহযোগিতা উত্তরোত্তর বাড়ছে। সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর জন্য একসঙ্গে বসা জরুরি ছিল। আগামী পাঁচ বছরে বাংলাদেশ আরো সমৃদ্ধি, শক্তিশালী ও উন্নত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।