বিএনপি নেতা হাফিজকে কারাগারে পাঠানোর আদেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ফাইল ছবি

রাজনৈতিক সহিংসতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন। এদিন বিচারিক আদালতে আত্মসমর্পণ করে হাফিজ তাঁর আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদের মাধ্যমে জামিন আবেদন করেছিলেন।

২০১১ সালে ঢাকার গুলশান এলাকায় রাজনৈতিক সহিংসতার মামলায় হাফিজ, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীসহ ছয়জনকে গত বছরের ২৮ ডিসেম্বর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।

অবৈধ জমায়েত ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন, হাফিজ উদ্দিন আহমেদ ও মেজর (অব.) মোহাম্মদ হানিফকে ২১ মাস করে কারাদণ্ড এবং বাকি পাঁচজনকে ৪২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

শুনানিতে আইনজীবী বলেন, সাজার বৈধতা চ্যালেঞ্জ করে তারা উচ্চ আদালতে আপিল করবেন। তাই তাঁর মক্কেলকে এই মামলায় জামিন দেওয়া হোক।

মামলার এজাহারে বলা হয়, মহাখালী ওয়্যারলেস গেট পানির ট্যাংকের সামনের রাস্তায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবৈধভাবে জড়ো হয়ে পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেন। এ সময় তারা আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালান এবং গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে