প্রতিনিধিদলে বিশ্ব খাদ্য কর্মসূচির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সিমোন পার্চমেন্ট, সিনিয়র পার্টনারশিপ অ্যাডভাইজর মো মোহসিন, হেড অব প্রোগ্রাম রিকার্ডো সুপ্পো, হেড অব সাপ্লাই চেইন ক্যাথরিন ক্লেয়ার কো উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সকলের। অথচ অবৈধভাবে জাটকা আহরণের নেপথ্যে কিছু মানুষ কাজ করে থাকে। জাটকা ধরার সাথে জড়িতরা যতই প্রভাবশালী হোক না কেন জাটকা ধরলে কাউকে ছাড় দেয়া হবে না।
পরিবেশ দূষণ ও বন সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য জাতীয় কল সেন্টার ৩৩৩-এ কল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা (জিআরএস) সফটওয়্যার এ মন্ত্রণালয়ের কার্যক্রমের সাথে কাস্টমাইজ করে ব্যবহার করা হবে। মার্চ মাসের মধ্যেই ৩৩৩-৪ এ পরিবেশ সংক্রান্ত অভ
প্রজ্ঞাপনে বলা হয়, হিজরি ১৪৪৫ (২০২৪ খ্রিষ্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এ অফিস সময়সূচি নির্ধারণ করা হলো।
বাণীতে তিনি বলেন, পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই রমজানে একজন প্রকৃত মোমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী ও সতর্ক থেকে নিজেকে পরিশুদ্ধ রাখেন শুধুমাত্র আল্লাহ’র নৈকট্য লাভের আশায়। রমজান মাস ইবাদতের বিশেষ
তিনি বলেন, আন্দোলনে আমাদের শত শত নেতাকর্মী নিহত হয়েছে, লাখ লাখ নেতাকর্মী ঘরছাড়া হয়েছে, জেলে গিয়েছে। এত সমস্যার মধ্যেও আমাদের নেতাকর্মীরা আন্দোলন করে গেছেন। বাংলাদেশের মানুষ তাদের সঙ্গে ছিলেন। এটাই বাংলাদেশ। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হতে হবে। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে। বাংলাদে
বিরোধীদলীয় নেতা বিবৃতিতে বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমাময় মাহে রমজান সমাগত। মহা পুণ্যের এই রমজানে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। রমজানের ফজিলতে মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, সংহতি, ও সমৃদ্ধি কামনা করছি। এ উপলক্ষে দেশের সকল ধর্মাবলম্বী মানুষের প্রতি
২০২২ সালের ১২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল ডা. শফিকুর রহমানকে আটক করে। পরদিন ১৩ ডিসেম্বর যাত্রাবাড়ী থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
শুনানিতে এ কে এম ফয়েজ বলেন, রমজান মাস পবিত্র মাস। করোনার সময় দুই বছর সব প্রতিষ্ঠান বন্ধ ছিল। রমজানে ১০-১৫ দিন স্কুল বন্ধ রাখলে পড়ালেখার কোনো ক্ষতি হবে না। বরং খোলা রাখলে যানজটের সৃষ্টি হবে, অভিভাবকরা সমস্যায় পড়বেন। এ ছাড়া স্কুল বন্ধ রাখতে অভিভাবকরা বিভিন্ন জায়গায় মানববন্ধন করে যাচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প থেকে ২৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
শেখ হাসিনা বলেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, একটা রিজার্ভ মানি নেই, কারেন্সি নোট নেই, যুদ্ধকালীন কোনো ক্ষেতে ফসল হয়নি, যা কিছু ছিল পাকিস্তান হানাদার বাহিনী সারা দেশ জ্বালিয়ে-পুড়িয়ে ছাড়কার করে দেয়। সাড়ে ৭ কোটি মানুষের মধ্যে ৩ কোটি ছিল গৃহহারা, আর ১ কোটি মানুষ ভারতের মাটিতে আশ্রয় নিয়েছিল।
রোববার (১০ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
রওশন এরশাদপন্থীদের পৃথক সম্মেলন করার বিষয়কে দলের গঠনতন্ত্র বিরোধী বলে উল্লেখ করে মুজিবুল হক বলেন, আরেকটি ব্রাকেটবন্দী দল হতে পারে। কিন্তু জিএম কাদেরের নেতৃত্বে আমরাই মূল জাতীয় পার্টি।
কাউন্সিলে রওশন এরশাদকে জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান, কাজী ফিরোজ রশীদকে নির্বাহী চেয়ারম্যান এবং কাজী মামুনুর রশীদকে মহাসচিব নির্বাচন করা হয়। এর আগেও জাতীয় পার্টি ছয়বার ভেঙেছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১ এপ্রিল, আপিল দায়েরের সময় ২ থেকে ৪ এপ্রিল, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ এপ্রিল। আর প্রতীক বরাদ্দ ৯ এপ্রিল এবং ভোটগ্রহণ ২৮ এপ্রিল।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর মধ্যে কাগজে (পত্রিকায়) দেখলাম, বিএনপির মির্জা আব্বাস বলেছে- কৌশল করে তাদের নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। আপনারা বেশি কৌশল করতে গিয়ে নিজেরা বাইরে চলে গেছেন। আমরা চেয়েছিলাম, আপনারা নির্বাচনে আসেন। ওনারা বেশি কৌশল করতে গিয়ে নির্বাচন থেকে বাইরে চলে গেছেন।