পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জি এম কাদেরের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ মার্চ ২০২৪, ১০: ২১
জিএম কাদের। ফাইল ছবি

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

সোমবার (১১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

বিরোধীদলীয় নেতা বাণীতে বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমাময় মাহে রমজান সমাগত। মহা পুণ্যের এই রমজানে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। রমজানের ফজিলতে মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, সংহতি, ও সমৃদ্ধি কামনা করছি। এ উপলক্ষে দেশের সকল ধর্মাবলম্বী মানুষের প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।

তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের জন্য মহান আল্লাহর দেওয়া এক অনুপম নেয়ামত। রমজানের পুরো মাসই আমাদের জন্য যেন বিশেষ প্রশিক্ষণ। সিয়াম সাধনা ধৈর্য, ত্যাগ, সহানুভূতি ও সহনশীলতার শিক্ষা দেয়। আমরা যেন সিয়াম সাধনায় রমজানের পূর্ণ ফজিলত অর্জন করে ব্যক্তি, রাষ্ট্র ও সমাজ জীবনে প্রতিফলন ঘটাতে পারি। আমরা যেন মহান আল্লাহর হেদায়েত অর্জন করতে পারি। মাহে রমজানের ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক আমাদের জীবন। আমরা যেন স্বজন ও প্রতিবেশীদের প্রতি কর্তব্যনিষ্ঠ থাকি ও অসুস্থ, অনাহারী, রোগাক্রান্ত এবং অসহায় মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিই।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে জি এম কাদের আরও বলেন, রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখুন। কালোবাজারি, মুনাফাখোঁর ও মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখুন। রোজাদারদের স্বস্তিতে দিতে সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৩ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৫ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৫ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২০ ঘণ্টা আগে