অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের সার্বিক পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবেন। শনিবার (৩১ আগস্ট) বিকাল ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় শুরু হবে এ মতবিনিময় সভা, যা রাত ৮টা পর্যন্ত চলবে। তবে মতবিনিময় সভায় থাকছে না আওয়ামী লীগ ও জো
আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ মতবিনিময় সভা শুরু হবে। যা চলবে রাত ৮টা পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩০তম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সোমবার ভিসি হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর তাকে নিয়ে অফলাইন ও অনলাইনে চলছে নানা আলোচনা। এই তালিকায় রয়েছেন আওয়ামী লীগ আমলের সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মওলা র
বদলি করা জেলা জজদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা/জেলা ও দায়রা জজ/দপ্তর প্রধানের মনোনীত ব্যক্তির কাছে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্বভার অর্পণ করে বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
গুমের শিকার হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আয়নাঘরের প্রধান খলনায়ক ছিল বেনজীর ও জিয়াউল আহসান। একজন চাকরিচ্যুত হয়েছে, গ্রেপ্তার হয়েছে। জিয়াউল আহসানকে কোনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। যারা ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য যারা কাজ করেছিল, তারা এখনো রাষ্ট্রে
ছাত্র-জনতার গণআন্দোলনে প্রত্যেকটি গুলি ও রক্তের হিসেব নেয়া হবে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, অবৈধ ফ্যাসিষ্ট আওয়ামী স্বৈরাচার সরকার গত ১৭ বছরে যেভাবে দেশে গুম-খুন-হত্যা, জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, আন্দোলনে ছাত্র-জনতার
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র–জনতার অভ্যুত্থান ও অভ্যুত্থান–পরবর্তী সময়ে (গত ১ জুলাই থেকে ১৫ আগস্ট) মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ
আন্তর্জাতিক গুমপ্রতিরোধ দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে করা মানববন্ধনে গুমের শিকার ব্যক্তিদের তথ্য অবিলম্বে তাদের পরিবারকে জানানোর দাবি জানিয়েছে 'মায়ের ডাক'।
প্রতিবন্ধী, অসহায়, বন্যাদুর্গত ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের ভাতার নামে আওয়ামী লীগ নেতা, ইউপি সদস্য, সাংবাদিক ও তার নিজস্ব লোকদের টাকা দিতেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিববুর রহমান মহিব। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব (সেবা) অসীম চন্দ্
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন,ভোট ছাড়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব। তিনি বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক ধারায় সংবিধান অনুযায়ী জাতিকে নির্বাচনের মুখোমুখি করতে হবে।
বিগত ৩৪ বছরে বাংলাদেশের পূর্বাঞ্চলে আঘাত হানা সবচেয়ে ভয়ংকর এ বন্যায় ৫৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত ও ২০ লাখেরও বেশি শিশু এখন ঝুঁকির মধ্যে রয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) ইউনিসেফ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে অভিনন্দন জানান তিনি।
২০১১ সাল থেকে প্রতিবছর ৩০ আগস্ট গুম হওয়া মানুষের স্মরণ, সেই সঙ্গে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য দিবসটি পালন করা হচ্ছে বিশ্বব্যাপী।
দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। শুক্রবার (৩০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ‘ডিপ্লোম্যাটিক’ বা অফিশিয়াল পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়ায় ভারতে এখন তার অবস্থানের বৈধ ভিত্তিটা কী, সে প্রশ্নও উঠতে শুরু করেছে। এই পটভূমিতে দিল্লিতে ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলে যে আভাস মিলেছে, তা হলো এই মুহূর্তে
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দলের নেতারা এবং তাদের মিত্ররা স্বাগত জানিয়েছে। তবে একই সময়ে দেশের রাজনীতিতে জামাতের আনুষ্ঠানিক প্রত্যাবর্তনে সংশয়ও প্রকাশ করা হয়েছে।