প্রতিবেদক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক গুমপ্রতিরোধ দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে করা মানববন্ধনে গুমের শিকার ব্যক্তিদের তথ্য অবিলম্বে তাদের পরিবারকে জানানোর দাবি জানিয়েছে 'মায়ের ডাক'।
প্ল্যাটফর্মটির সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, '৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যান। অবশিষ্ট অপশক্তিগুলো এখনো দেশে অবস্থান করছে। কিন্তু গুম হয়ে যাওয়া ব্যক্তিদের তথ্যগুলো এখনো পরিবারের কাছে আসছে না।'
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন মানবাধিকারকর্মী, রাজনীতিবিদ, আইনজীবী ও নিখোঁজদের স্বজনরা।
তিন ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে ৩০ জনেরও বেশি অংশগ্রহণকারী ন্যায়বিচার ও স্বচ্ছতার পক্ষে কথা বলেন। তাদের অনেকের হাতে স্বজনের ছবি ছিল।
নিখোঁজ আব্দুল কাদের মাসুমের মা আয়েশা আলী বলেন, 'দেশ আবার স্বাধীন হয়েছে। কিন্তু আমার ছেলে এখনো ঘরে ফেরেনি। আমার ছেলে মাসুমের জন্য কি দেশ স্বাধীন হয়নি?' কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, একটি কমিশন গঠন এবং গুমবিরোধী আন্তর্জাতিক সনদে সই করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বিজয় হয়েছে। স্বজনরা মনে করছেন, এই বিজয় তাদের গুম হয়ে ব্যক্তিদের ফেরত এনে দিতে পাররে। কিন্তু সত্যি হচ্ছে, এতগুলো মানুষের মধ্যে অনেকেই ফিরবেন না। এই কষ্ট সারাজীবন বয়ে বেড়াতে হবে তাদের।
জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন বলেন, 'গুম শব্দ নেই বলে বিচার করা যাবে না, এটা সঠিক নয়। এ ব্যাপারে উচ্চ আদালতের মুখ বন্ধ ছিল। আদালত এই ব্যাপারে নীরবতা পালন করেছে। কোনো হস্তক্ষেপ আমরা দেখিনি।'

এর আগে গত ১ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয় এক অনুষ্ঠানে। ওই সময় ছাত্রশিবির জানায়, তাদের সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচন করার সুযোগ নেই। তখনই সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, নির্বাচনের আগে ছাত্রশিবির
২ দিন আগে
টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাসহ অন্যান্য সব বোর্ড ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন
২ দিন আগে
এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।
৫ দিন আগে