সরিষার মধ্যে ভূত রেখে অন্তর্বর্তী সরকার কিছু অর্জন করতে পারবে না: সালাহউদ্দিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

গুমের শিকার হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আয়নাঘরের প্রধান খলনায়ক ছিল বেনজীর ও জিয়াউল আহসান। একজন চাকরিচ্যুত হয়েছে, গ্রেপ্তার হয়েছে। জিয়াউল আহসানকে কোনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। যারা ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য যারা কাজ করেছিল, তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসীন রয়েছে। আমি বলতে চাই, সরিষার মধ্যে ভূত রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু অর্জন করতে পারবে না।’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসের সংহতি সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির আয়োজনে এই সভায় প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। এমনভাবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হোক, যেন আগামী ২-৩ দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গুম-খুন, অপহরণ হয়েছে, সেই সবের তথ্য দিতে বাধ্য হয়।’

বেনজীরকে ‘গুম-খুনের মহাখলনায়ক’ আখ্যা দিয়ে সালাহউদ্দিন বলেন, ‘হাসিনার শাসনকে টিকিয়ে রাখার জন্য বেনজীরের ভূমিকা ছিল অপরিসীম। সে এখন কোথায়, তার তথ্য প্রকাশ করতে হবে। তিনি যেখানেই আছেন, পৃথিবীর যে কোনাতেই আছেন, সেখান থেকে টেনেহিঁচড়ে নিয়ে এসে বিচার করতে হবে।’

‘ডিবি হারুন কোথায়, মনিরুল কোথায়?’—এমন প্রশ্ন ছুড়ে বিএনপির এই নেতা বলেন, ‘তাদের জনতার সামনে উপস্থিত করতে হবে, গ্রেপ্তার করতে হবে, তদন্ত করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমি মনে করি, এই গুম-খুনের রাজত্ব যিনি কায়েম করেছিলেন, গুম-খুনের রাজত্বের সবচেয়ে দায়ী ব্যক্তি হচ্ছেন শেখ হাসিনা। নাম্বার ওয়ান থেকে শুরু করতে হবে।’

এ সময় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিতে ভারতের কাছে আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘বাংলাদেশে যত গুম-খুন হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যত অপকর্ম হয়েছে, সবকিছুর জন্য দায়ী করে তাঁর (শেখ হাসিনা) বিচার করা হবে। যদি কোনো কারণে ফেরত না আনতে পারি, আন্তর্জাতিক অপরাধ আদালতে তাঁর বিচার করা হবে।’ এ বিষয়ে তদন্তের জন্য জাতিসংঘেরও সহযোগিতা চান সালাহউদ্দিন।

নিজের গুম হয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘২০১৫ সালের ১০ মার্চ রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ১০টা। উত্তরার একটি বাড়িতে আমি অবস্থান করছিলাম। সাদাপোশাকের সশস্ত্র কিছু লোক আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে আমাকে চোখ বেঁধে উঠিয়ে নিয়ে যায়। তারা ২০-২৫ মিনিট পর আমাকে একটি জায়গায় নিয়ে গোপন কুঠরিতে আবদ্ধ করে যার আয়তন ১০ ফুট বাই ৫ ফুট। সেই কক্ষে একটা ছিদ্র ছিল আর একটি পানির ট্যাপ ছিল। একটা পাতলা কম্বল আর একটা পাতলা বালিশ। ওপরে উচ্চ ভোল্টেজের লাইট, সামনে স্টিলের দরজা, নিচে একটু ফাঁকা খানাপিনা দেওয়ার জন্য। দরজার ওপরে আরেকটু ফাঁকা ছিল বাতাস প্রবাহের জন্য। বাইরে একটা ফ্যান সার্বক্ষণিক চালু রাখত যাতে ভেতরে বাতাস ঢোকে।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

১ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে