আগামীতে হয়তো এমনও শুনতে হবে যে, জামায়াতে ইসলাম এ দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল–এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
তিনি আরও বলেন, বিএনপি এমন একটি দল, এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও দেশের মানুষ বিএনপি ও তারেক রহমানের কাছে নিরাপদ। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে এ দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।
মাহদী আমিন বলেন, বিএনপির ক্রমবর্ধমান গণজোয়ার ও জনসমর্থনের মুখে ওই দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সে কারণেই তারা সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ ও অপতথ্য ছড়ানোর কৌশল বেছে নিয়েছে।
কর্নেল অলিকে জামায়াতের আমির সরাসরি ‘স্বাধীনতার ঘোষক’ না বললেও বিদ্রোহের সূচনাকারী হিসেবে তার নাম উল্লেখ করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করলেও জামায়াতের আমির বলেছেন, কর্নেল অলিই প্রথম বিদ্রোহ করেছিলেন এবং জিয়াউর র
রিজভী বলেন, জামায়াত নারীবিদ্বেষী বক্তব্য ঢাকতেই স্বাধীনতার ঘোষক ইস্যু তুলছে। যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করেছে, তারা এখন স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচার করছেন।
জনসভায় তিনি বলেন, অতীতে যারা গালগল্প শুনিয়ে জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের দিন শেষ। ১৩ তারিখের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে পরিবর্তনের যে সূচনা হবে, সেখানে মেধার মূল্যায়ন ও যুবকদের কর্মসংস্থানই হবে প্রধান লক্ষ্য।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) নাহিদ ইসলাম এ রিট দায়ের করেন। রিটে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়।
পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এটাই আমার শেষ নির্বাচন। একজন চেনা লোক হিসেবে, আপনাদের সেবক হিসেবে শেষবারের মতো আমাকে সুযোগ দিন যাতে আপনাদের অসমাপ্ত স্বপ্নগুলো আমি সত্যি করে যেতে পারি।
শফিকুর রহমান লিখেছেন, ‘আমি আমার সব প্রতিপক্ষকে স্বাগত জানাই। আসুন, আমরা আমাদের ভাবনাগুলো নিয়ে লড়াইয়ে নামি। প্রমাণ হোক— কারা এই দেশের মানুষের জন্য ভালোভাবে কাজ করতে পারে।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা জানান, মগবাজার-মীরবাগ এলাকায় মিছিল শেষে তারা ফিরছিলেন। পথে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থকরা তাদের কর্মীদের ওপর হামলা চালান। এ সময় তিনজন গুরুতর আহত হন।
তিনি আরো বলেন, আমি খুব দুঃখিত, আরও বড় বড় দলগুলোতেও দেখি এগুলো মেনে কাজ করতে পারছে, সবসময় তা নয়। আমি তাদের সমালোচনা করতে এই বক্তব্যগুলো দিচ্ছি না। আমি তাদেরকে আমার বন্ধু হিসেবেই পেতে চাই। তাদের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়নি।
এ ছাড়া রয়েছেন, গলাচিপা পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, গলাচিপা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ, চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সিপন গাজী, পিরোজপুর জেলাধীন স্বরূপকাঠী পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মনিরুজ্জামান খোকন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম উজ্জ্বল, স্বরুপকা
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সাবেক উপদেষ্টা ও জুলাই বিপ্লবের আরেক মহানায়ক আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে বিপ্লবের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। আগামী দিনে জিম্মিদশা থেকে মুক্ত হতে চাইলে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ ভাইকে শাপলা কলি প্রতীকে ভোট দিন।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় ইশতেহার প্রকাশ ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে খেলাফত মজলিসের পক্ষ থেকে মঙ্গলবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। পুরানা পল্টনের ফায়েনাজ টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে জাইমা রহমান তরুণ ভোটারদের সঙ্গে ভোটাধিকার, রাজনৈতিক সচেতনতা, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে আলোচনা করেন।
তারেক রহমান বলেন, ‘একটি রাজনৈতিক দলের নেতা নারীদের কর্মসংস্থান নিয়ে কলঙ্কজনক মন্তব্য করে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে যারা অসম্মান করে এবং কুরুচিপূর্ণ ভাষায় গালি দেয়, তারা আর যা-ই হোক দেশদরদী বা জনদরদী হতে পারে না।’