সেনা হেফাজতে ডাবলুর মৃত্যু, দেশের জন্য অশুভ: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ঘটনাটিকে দেশের জন্য অশুভ ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দেওয়া এক শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, অস্ত্র উদ্ধারের নামে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য শামসুজ্জামান ডাবলুকে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালান।ফলে তার মৃত্যু ঘটে। তিনি এ ঘটনাকে অমানবিক ও পৈশাচিক উল্লেখ করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

শোক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা দেশের জন্য কখনোই শুভ নয়। বিচারবহির্ভূতভাবে কাউকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননা।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেকোনো অপরাধের বিচার আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে- এটাই জনগণের প্রত্যাশা। কিন্তু জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে নির্যাতনের মাধ্যমে হত্যার ঘটনা সাধারণ মানুষের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়

ঘটনাটিকে লোমহর্ষক ও মর্মান্তিক উল্লেখ করে বিএনপি মহাসচিব এ বিষয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তিনি অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

শোক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গত সোমবার রাতে সেনা হেফাজতে থাকা অবস্থায় শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১ দিন আগে

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১ দিন আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১ দিন আগে