প্রধান উপদেষ্টা ইরানের আগ্রহকে স্বাগত জানান এবং বৈশ্বিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করায় ইরানকে ধন্যবাদ দেন।
বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিহিংসাসহ নানা কারণে রাজনৈতিক নেতা-কর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করার লক্ষ্যে সরকার জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান বিষয়ে রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ রবিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ও উপ-হাইকমিশনার প্রভন বাধের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালি) আসনের সাবেক সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার মারা গেছেন। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের একটি জরুরি মেডিকেল টিম। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকায় এসে পৌঁছান তারা।
বুকে ব্যথা নিয়ে শনিবার মধ্যরাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
‘সরকারি পর্যায়ে কোন নীরবতা বা নিষ্ক্রিয়তা থেকে থাকে সে দিনটি শেষ হয়ে গেছে। নিরব থাকার সময় শেষ হয়ে গেছে। একটি কথা মাথায় রাখতে হবে- নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটি কূটনীতি, অর্থনীতিও। এজন্য আমাদের মানুষের দুর্ভোগ ও প্রত্যাশা বুঝতে সেই অনুযায়ী উজানের দেশের সঙ্গে কথা বলতেই এখানে এসেছি।’
নাহিদ ইসলাম বলেন, “আমরা সকলের সহযোগিতা নিয়ে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে চাই। সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। পাহাড়ে যারা ভেদাভেদ, দূরত্ব তৈরি করে সুযোগ নিতে চায় তাদের কোনো সুযোগ দেওয়া যাবে না। পাহাড় সমতল মিলে বাংলাদেশ।”
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।রোববার (২২ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ট্রাফিক নিয়ন্ত্রণে মানুষের ব্যবহার কমিয়ে ডিজিটালাইজেশন করার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, স্বৈরাচার সরকার পুলিশকে জনগণের মুখোমুখি যেভাবে দাড় করিয়েছে সে কারণে ট্রাফিকসহ বিভিন্ন পুলিশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো কমিটি নেই বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে ছিলেন। সমন্বয়কদের তালিকায় তার নাম না থাকলেও সরব ভূমিকা পালন করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি বলে নিজেই পরিচয় দিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শনিবার (২১ সেপ্টেম্বর) নিজ টাইমলাইনে দেয়া এক স্ট্যাটাসে নিজের এই পরিচয়ের কথা জা
শিগগিরই ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
রাজনৈতিক সরকারের আমলে সাধারণ অধিবেশনে বড় প্রতিনিধি দল যেতো। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে বড় প্রতিনিধি দল কেন যেতো, সেটি আমি বলতে পারবো না। আমি জানি না। কিন্তু বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে— ব্যয় সংকোচন করতে হবে, অপ্রয়োজনীয় খরচ করা যাবে না।’
অনানুষ্ঠানিক মতবিনিময়ে অন্তর্বর্তী সরকার, এই সরকারের মেয়াদ, সংবিধান সংশোধনসহ এই সরকারের সংস্কার কার্যক্রম, শেখ হাসিনাকে দেশে ফেরানো, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি সংঘাতের ঘটনাসহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল।