সকলের সহযোগিতায় বৈষম্যহীন দেশ গড়তে চাই: নাহিদ ইসলাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ১২

নাহিদ ইসলাম বলেন, “আমরা সকলের সহযোগিতা নিয়ে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে চাই। সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। পাহাড়ে যারা ভেদাভেদ, দূরত্ব তৈরি করে সুযোগ নিতে চায় তাদের কোনো সুযোগ দেওয়া যাবে না। পাহাড় সমতল মিলে বাংলাদেশ।”

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বৈষম্যহীন বাংলাদেশে সকলের অধিকার নিশ্চিত করা হবে। আমরা লড়াই সংগ্রাম করে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সেখানে কোনো বৈষম্য থাকবে না।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি দীঘিনালা লারমা স্কয়ারে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, "আমরা সকলের সহযোগিতা নিয়ে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে চাই। সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। পাহাড়ে যারা ভেদাভেদ, দূরত্ব তৈরি করে সুযোগ নিতে চায় তাদের কোনো সুযোগ দেওয়া যাবে না। পাহাড় সমতল মিলে বাংলাদেশ।"

এর আগে গত বৃহস্পতিবার সহিংসতায় ক্ষতিগ্রস্ত লারমা স্কয়ার বাজার পরিদর্শন করেন। দোকানপাট পুড়ে যাওয়া ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কাছ থেকে সহিংসতার বিবরণ শুনেন।সহিংস ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের আশ্বাস দেন তথ্য উপদেষ্টা।

এসময় দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মামনুর রশীদ, দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরল হক, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্ররঞ্জন চাকমা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইএমএফের বেলআউট কর্মসূচি সরকারকে দেউলিয়া করবে: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, আন্তর্জাতিক বাজার ও পরিবহন ব্যয় বৃদ্ধির কথা সরকার অজুহাত হিসেবে দেখালেও জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলার পথ গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের নীতি নির্ধারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, শ্রমজীবী মানুষের আয় এবং দেশের উৎপাদনব্যবস্থার স্বার্থকে সর

১ দিন আগে

পাচার ঠেকাতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়াও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি বলেন, ‘উপায়হীন’ না হলে সরকার এমন একটি ‘অজনপ্রিয় সিদ্ধান্ত’ নিতে চাইত না কিংবা নিত না।

১ দিন আগে

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জামায়াতের

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।

১ দিন আগে
Advertisement