আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বরিশালে ব্যস্ত সময় পার করছেন ঢাক-ঢোলসহ বাদ্যযন্ত্র তৈরির কারিগররা। তবে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় খুব একটা লাভ না হওয়ায় ঋণ সহায়তার দাবি জানিয়েছেন তারা। এ পেশার সাথে জড়িতদের অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান, বরিশাল জেলা সমাজ সেবা কর্মকর্তা
অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ বাংলাদেশ সরকারের সাবেক সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থাকে (এনসিএ) চিঠি দিয়েছেন দেশটির ক্ষমতাসীন দলের এক এমপি।
বাংলাদেশ ও ইতালির মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় সূচনার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
মজুরি বৃদ্ধি এবং প্রতি বছরে ১০ শতাংশ হারে ‘ইনক্রিমেন্ট’সহ ১৮ দফা দাবি নিয়ে প্রায় এক মাস যাবত আন্দোলন করছিলেন পোশাক খাতের শ্রমিকরা। আর তাদের এই আন্দোলনের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল অধিকাংশ পোশাক কারখানা। এতে ভাটা পড়েছে দেশের রপ্তানি আয়ে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে ছাত্র-জনতার বিপ্লব চলাকালে এবং এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি-সংবলিত ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক আর্টবুক উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এসময় সংক্ষিপ্ত বৈঠকে, দুই নেতা বাংলাদেশ-কানাডা সম্পর্ককে আরো সুদৃঢ়করণ, স্বাধীনতাকে গভীরতর করার, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা এবং বাংলাদেশের তরুণদের সমর্থন করে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবার উপায় নিয়ে আলোচনা করেন।
আজ রাত ৯টার দিকে এ বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, ড. ইউনূস ও বাইডেন বৈঠকে অংশ নিতে সম্মেলন কক্ষে প্রবেশ করেছেন।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের কলকাতায় বন্ধ হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ট্রাম সেবা। পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর এমন ঘোষণার পর কলকাতার ট্রাম প্রেমীরা প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন, আমরা এটা হতে দেব না। রাজ্য সরকার যদি যানজট নিরসনে আন্তরিক হয়, তাহলে তারা রাস্তা সংস্কার করতে পারে।
নড়াইলে বিগত ২০১৬ সালে দায়েরকৃত একটি মানহানির মামলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদেী হাসান এ খালাস আদেশ দেন। বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাড. ইকবাল হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে ৭০৮ জনের শহীদের পরিচয় জমা হয়েছে, যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের প্রসঙ্গ টেনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, শেখ হাসিনা দেশ ছেড়েছেন এটা আল্লাহর রহমত। এদেশের ছাত্র-জনতা গুলির সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচার হাসিনার পতন নিশ্চিত করেছে।
প্রায় এক মাস ধরে ১৮টি দাবি নিয়ে আন্দোলন করছেন পোশাক খাতের শ্রমিকরা। তাদের আন্দোলনের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অধিকাংশ পোশাক কারখানা। এতে ভাটা পড়েছে দেশের রপ্তানি আয়ে। অবশেষে শ্রমিকদের সেই ১৮ দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ও মালি
জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘রাষ্ট্র সংস্কারের সঙ্গে নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন। তাহলেই দেশের জনগণ বুঝতে পারবে দেশে চলমান সংস্কার কার্যক্রম একটি গণতান্ত্রিক পন্থায় যাচ্ছে। তাহলেই জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।’
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ এ ১০ শতাংশ প্রতিবন্ধী কোটা পূরণ করে ২৮৫ প্রতিবন্ধী প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগ দিতে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।
রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, মিয়ানমার যে সংকটের সম্মুখীন হয়েছে, তা আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।