ড. ইউনূস-বাইডেন বৈঠক শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে।

আজ মঙ্গলবার জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন শেষে তারা এই বৈঠকে বসেন।

আজ রাত ৯টার দিকে এ বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, ড. ইউনূস ও বাইডেন বৈঠকে অংশ নিতে সম্মেলন কক্ষে প্রবেশ করেছেন।

এই বৈঠকের আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিং রুপনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ড. ইউনূস।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জনগণের দাবিতে তেলের দাম বাড়িয়েছে সরকার: রিজভী

জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে চাননি প্রধানমন্ত্রী, যখন জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে। তখনই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।

১ দিন আগে

মনোনয়ন না পাওয়াটা মৃত্যুর মতোই যন্ত্রণাময়: অ্যাডভোকেট আরিফা

সুপ্রীম কোর্টের আইনজীবী ও বিএনপি নেত্রী অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন বলেছেন, একজন মারা গেলে যেমন ফিরে আসে না, সংরক্ষিত নারী আসনে এমপি মনোনয়ন না পাওয়াটা তার কাছে তেমনি ‘মৃত্যুর মতোই যন্ত্রণাময়’ অনুভূতি।

১ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও মব ঘটেই চলেছে— সংসদে রুমিন ফারহানা

দেশে আর কোনো দিন মব হবে না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন ঘোষণা দেওয়ার পরেও একটির পর একটি মবের ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

১ দিন আগে

আফরোজা আব্বাস থেকে ফারজানা সিঁথি— বিএনপির মনোনয়নবঞ্চিত যেসব আলোচিত মুখ

মনোনয়ন তালিকায় একঝাঁক নতুন ও ত্যাগী নেত্রীর স্থান মিললেও বাদ পড়েছেন রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে আলোচিত একাধিক হেভিওয়েট নেত্রী ও তারকা প্রার্থী। এ নিয়ে দলের অভ্যন্তরে ও বাইরে শুরু হয়েছে জোর গুঞ্জন, নানা আলোচনা-সমালোচনা।

১ দিন আগে