সমাজ থেকে বৈষম্যে দূর করতে জিহাদ ঘোষণা করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গত ৫ আগস্টের আগেও দেশের মানুষ বন্দী ছিলেন। এখন ১৮ কোটি মানুষ স্বস্তির নিশ্বাস নিতে পারছেন। ছাত্র-জনতা আন্দোলনে প্রচুর রক্ত ও ত্যাগের বিনিময়ে স্বৈরাচারকে বিদায় নিতে হয়েছে। কিন্তু সমাজ
এই উপদেষ্টা বলেন, ‘কোনো অবস্থাতেই আমার কথা বলে কেউ যদি চাঁদা কিংবা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। সেইসঙ্গে মামলা করবেন। আর মামলার কপি আমার ফেসবুক পেজে পাঠিয়ে দেবেন। অবশ্যই চেষ্টা করব এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।’
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন। আমি আশ্বস্ত করছি যে, আপনার এ দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিনিধিদল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে।
তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় সুযোগের সমতা, মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ৭২ সাল থেকে আমরা দেখলাম ওই মুক্তিযুদ্ধের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার বিপরীতে বাংলাদেশকে চালানো হয়েছিল।
বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন সারা বিশ্বকে প্রেরণা যোগাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই জুলাই-আগস্টে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে, তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এ মহান সংসদে উপস্থিত হতে পেরেছি।
সংক্ষিপ্ত পথসভায় নজরুল ইসলাম খান বলেন, আমরা হাসিনা সরকারের পদত্যাগ চেয়েছিলাম, রাজি হয়নি। এখন দেশত্যাগ করতে হয়েছে। আমরা বলেছিলাম একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিন, পদত্যাগ করা লাগবে না। যারা জিতবে তারা ক্ষমতায় আসবে, এতে পদত্যাগের লজ্জাও হবে না। সেটাও রাজি হয়নি। এখন পদত্যাগও করলেন, দেশত্যাগও করলেন। বাংলাদ
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, সম্প্রদায়িক ও জাতিগত সংঘাতের কোনো সুযোগ বাংলাদেশে নেই। আবহমানকাল থেকে বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে। যারা সাম্প্রদায়িক সংঘাত তৈরির চেষ্টা করছে তারা নিশ্চয়ই পরাজিত শক্তি। তাদের সে উদ্দেশ্য কোনোভাবে সফল হতে দেওয়া
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় এলিফ্যান্ট রোডে গণফোরামের নবগঠিত সমন্বয় কমিটির সভা হয়। এই সভায় আগামী ৩০ নভেম্বর গণফোরামের জাতীয় সম্মেলন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।
মির্জা ফখরুল বলেন, ‘কোনো রকম তালবাহানা সহ্য করা হবে না। সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না হলে কখনও নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না।’
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, এখন নজরদারির সময় এসেছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জায়গা বেদখলের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জ সদরের ইদ্রাকপুর কেল্লা পরিদর্শনে এসে তিনি এসব এ কথা বলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাই না, আমরা যৌক্তিক সংস্কার চাই। শুক্রবার (২৭) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর শিক্ষা পল্লী পার্কের অডিটোরিয়ামে এক সম্মেলনে এ কথা বলেন তিনি।
লিখিত বক্তব্যে জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহীনুর আকতার বলেন, ২০১৫ সালে সর্বশেষ জাতীয় পে-স্কেল ঘোষণা করা হয়েছিল। সেখানেও প্রাথমিক শিক্ষকরা বৈষম্যের শিকার হয়েছেন। এই দশ বছরে দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে প্রাথমিক শিক্ষকরা বাজারমূল্য বহন করতে দিশেহারা। বিগত স্বৈরাচারী সরক
আগামী ৩০ নভেম্বর জাতীয় সম্মেলন করবে গণফোরাম। শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২০২৪) রাজধানীর এলিফ্যান্ট রোডে (মোস্তফা মোহসীন মন্টুর কার্যালয়) গণফোরাম সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম এ এ খান বলেছেন, বাংলাদেশ অবশ্যই জুলাই-আগস্ট গণহত্যা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ দায়ের করতে পারবে। তবে এর জন্য আইসিসির নির্ধারিত কিছু নিয়ম-কানুন অনুসরণ করতে হবে।
প্রায় ছয় বছর পরে আজ শুক্রবার সকালে তুরস্ক থেকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভ্যর্থনা জানান।
অনলাইনকে ভিত্তি করে সক্রিয় থাকার চেষ্টা করছে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ৷ সরকার পতনের এক মাস ২০ দিন পরও দলের কর্মীরা আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। প্রকাশ্যে দলের কোনো কর্মসূচি পালন করতে পারছেন তারা।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনায় পরিবর্তন আনতে না পারলে বিপ্লবের কাঙ্ক্ষিত ফল মিলবে না।