দেশে সাম্প্রদায়িক সংঘাতের সুযোগ নেই: খেলাফত মজলিস

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাম্প্রদায়িক ও জাতিগত সংঘাতের কোনো সুযোগ বাংলাদেশে নেই বলে উল্লেখ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর উত্তরায় পলওয়েল কনভেনশন সেন্টারে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সিরাতুন্নবী সা. কনফারেন্সে তিনি এ কথা বলেন।

খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দীন আহমদ খন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল বাছিত আজাদ।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, সম্প্রদায়িক ও জাতিগত সংঘাতের কোনো সুযোগ বাংলাদেশে নেই। আবহমানকাল থেকে বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে। যারা সাম্প্রদায়িক সংঘাত তৈরির চেষ্টা করছে তারা নিশ্চয়ই পরাজিত শক্তি। তাদের সে উদ্দেশ্য কোনোভাবে সফল হতে দেওয়া যাবে না।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে সেটি নিছক ভুল বোঝাবুঝি থেকে হতে পারে। এ সংঘাতের অবসান করতে হবে। বাংলাদেশের মানুষ দেশের ভেতরে-বাইরে, সীমান্তে যে কোনো ধরনের দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ রাসূলকে (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্যকারী এবং বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. তারেক ফজল, বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক ও সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ডা. এমদাদুল হক (অব.), খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা ফেরদৌস বিন ইসহাক।

নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর সহ-সভাপতি মুফতি ওসমান আশরাফী, মাওলানা নজরুল ইসলাম মাযহারী, মাওলানা মুজিবুর রহমান ফরাজি, মদিনাতুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মোস্তফা কামাল, সহ-সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক হাসান, মাওলানা শাহাদাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. মুজিবুর রহমান, মাওলানা কামাল হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কাউসার আহমদ সুহাইল ও ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবু সালেহ।

এ কনফারেন্সে বেশ কয়েকজন আলেম ও বিভিন্ন পেশার মানুষ যোগদান করেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রিজভী

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

১ দিন আগে

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

২ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

২ দিন আগে