সরকারের পক্ষ থেকে এ বছরই পূজার জন্য সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিপিএ সভাপতি ডা. দলিলুর রহমান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদের পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। দুর্ভাগ্যজনকভাবে অভ্যুত্থানে আহত এবং শহীদের প্রকৃত সংখ্যা এখনো আমরা জানতে পারিনি। আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন যত দেরি হবে, পঙ্গুতের সংখ্যা ততই বাড়বে। তাই দ্রুত আহতদের পুনর্বাসন চিকিৎসা কার্যক্রম
নির্বাচন যত পিছিয়ে যাবে সংকট তত তীব্র হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতীকী প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
সব ধর্মের যে মিলন এটি যেন কেউ বিনষ্ট করতে না পারে সেই বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সম্প্রীতির জাগ্রত চেতনাকে বিভাজন করা যাবে না।
সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পূজার পর সাঁড়াশি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। শনিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পতিত ফ্যাসিবাদ রাজপথ থেকে পরাজিত হয়ে এখন অনলাইনে শক্তি প্রদর্শন করছে। তিনি বলেন, ফেসবুকে প্রচুর গুজব রটানো হচ্ছে। ফেক আইডি খুলে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমরা যেন মিথ্যা তথ্য ও গুজবে বিশ্বাস না করি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, আগের তুলনায় পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার মনসা বাড়ি দুর্গা পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্দিরে বসে রাজনীতির চর্চা না করার আহ্বান জানিয়ে বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, ধর্ম যেমন রয়েছে, যার যার রাজনীতিও তেমন আছে। তবে ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনীতি নয়। মসজিদ-মন্দিরে রাজনীতির চর্চা মঙ্গল বয়ে আনে না। সুতরাং মন্দির কিংবা মন্দির প্রাঙ্গনে রাজনীতি চর্চা কাম্য নয়।
অভিনন্দন বার্তায় অধ্যাপক ইউনূস লেখেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং শান্তির প্রতি নিহন হিদানকিয়ো’র অটল অঙ্গীকার আমাদের সবার জন্য অনুপ্রেরণা। হিরোশিমা ও নাগাসাকির বিভীষিকা যেন কখনো বিস্মৃত না হয়, সেই লক্ষ্যে আপনাদের পরামর্শ ও নিরলস প্রচেষ্টা আমাদের একটি নিরাপদ বিশ্বের সন্ধানে গভীরভাবে অনুপ্রাণিত করে। আ
পূজায় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওকার-উজ-জামান। এছাড়া সব ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান বজায় থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রমনা কালীমন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সেনাপ্রধান এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান। তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে।
প্রবাস থেকে ফিরে জনপ্রশাসন, পুলিশ ও মিডিয়া হাউসকে টার্গেট করে কেউ কেউ বিএনপির নাম ভাঙিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে বলে মন্তব্য করেছন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
প্রশাসনসহ দেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে থাকা কিছু কুচক্রী বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
সাতক্ষীরা জেলার যশোরেশ্বরী কালী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহার দেওয়া সোনার মুকুট চুরির ঘটনায় তদন্ত ও মুকুটটি উদ্ধারের দাবি জানিয়েছে ভারত।
শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নেন। সেখানে বসে নানা ষড়যন্ত্র করছেন। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের পাশে থেকে প্রতিটি ষড়যন্ত্র নস
এর আগে গত ৯ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল।