প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান। তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, গত আন্দোলনে আমাদের মা-বোনরা, সন্তানরা শহীদ হয়েছেন। আমরা স্বাধীন হয়েছি ঠিকই, শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি, তবে আমাদের লক্ষ্য অর্জন হয়নি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন এখনো পূরণ হয়নি। দীর্ঘদিন কারাগারে রেখে বেগম খালেদা জিয়াকে অসুস্থ করে দেওয়া হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন। যেদিন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো সেদিন আমাদের সুদিন হবে। আমাদের শহীদরা সার্থক হবে। বাংলাদেশের জন্য আমাদের ত্যাগ কাজে আসবে।
শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত আন্দোলনে ছাত্র-জনতাসহ সবার অবদান ছিল। আমরা বিভাগীয় সমাবেশ করেছি প্রতিবন্ধকতা উপেক্ষা করে। বাধা উপেক্ষা করে মানুষ সমাবেশ সফল করেছেন। তারা দুই থেকে তিন দিন আগেই সমাবেশে অংশ নিতে ছুটে আসেন। অথচ সমাবেশ যাতে সফল না হয় সরকারের লোক পরিবহন বন্ধ করে দিয়েছিল। মূলত তারা ভয় পেয়ে এসব করেছিল। যেমনটি করেছিল ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ সিনিয়র অনেক নেতাকে তারা কারাবন্দি করেছিল। গত আন্দোলনে সবার অংশীদারত্ব আছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মূল লক্ষ্য গণতন্ত্র, সুশাসন ও ভোটাধিকার। আমাদের অনকে কাজ এখনো বাকি। কত যে শহীদ হয়েছেন, আহত হয়েছেন তার সঠিক হিসাব নেই।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে