প্রতিবেদক, রাজনীতি ডটকম

শান্তিতে নোবেল পাওয়ায় পরমাণু অস্ত্রবিরোধী জাপানি সংগঠন নিহন হিদানকিয়ো-কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ২০০৬ সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন অধ্যাপক ইউনূস।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এমনটি জানায়। এর আগে বিকেলে শান্তিতে নোবেল পুরস্কার ঘোষিত হয়।
অভিনন্দন বার্তায় অধ্যাপক ইউনূস লেখেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং শান্তির প্রতি নিহন হিদানকিয়ো’র অটল অঙ্গীকার আমাদের সবার জন্য অনুপ্রেরণা। হিরোশিমা ও নাগাসাকির বিভীষিকা যেন কখনো বিস্মৃত না হয়, সেই লক্ষ্যে আপনাদের পরামর্শ ও নিরলস প্রচেষ্টা আমাদের একটি নিরাপদ বিশ্বের সন্ধানে গভীরভাবে অনুপ্রাণিত করে। আপনার সাহস এবং নিষ্ঠার জন্য ধন্যবাদ। আবারও আন্তরিক অভিনন্দন।
নোবেল কমিটির পক্ষ থেকে তাদের ওয়েবসাইটে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নরওয়েজিয়ান নোবেল কমিটি জাপানি সংস্থা নিহন হিদানকিয়োকে ২০২৪ সালের জন্য নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের হাত ধরে শুরু হওয়া এ প্লাটফর্ম হিবাকুশা নামেও পরিচিত। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টার জন্য এবং পারমাণবিক অস্ত্র কখনও ব্যবহার করা উচিত নয়, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে তা দেখানোর জন্য সংস্থাটি নোবেল পুরস্কার পেল।

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৩ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৪ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৪ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
৪ দিন আগে