স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সব সিটি করপোরেশনে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ করা হবে। এ ছাড়া আইন অনুযায়ী নির্ধারণ হবে, চট্টগ্রাম সিটির নতুন মেয়রের সময়সীমা।
৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে একেবারেই কোণঠাসা হয়ে পড়েছে জাতীয় পার্টি। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রায় আড়াই মাস পর আওয়ামী লীগের মিত্র এই দলটির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
মোস্তফা বলেন, জাতীয় পার্টির রাজনৈতিক ইতিহাসে কখনো কারও পার্টি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ বা কাউকে বাধা প্রদানের অভিযোগ নেই। আমরা সেভাবে রাজনীতি করতে চাই।
পৃথিবীতে কোথাও নজির আছে এই ধরনের ঘটনার? অর্থাৎ এটাই হচ্ছে একদলীয় কর্তৃত্ববাদী সরকার। কর্তৃত্ববাদী সরকার তার কর্তৃত্ব নিশ্চিত করতে গিয়ে আইন, বিচার প্রশাসন সবকিছুকে একাকার করেছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমার মিসেস যখন নির্বাচন করেনি, সেই ২০১৮ সালে তাকে গুলি করা হয়েছিল। এখনও তার শরীরে গুলি আছে। দু’জনকে গুলি করে চোখ অন্ধ করে দেওয়া হয়েছে। এভাবেই নির্যাতন করা হয়েছে, এই নির্যাতন আল্লাহও সহ্য করেননি। এই বনবাড়িয়ায় মোটরসাইকেলে তারা বোম মেরে আমাদের নেতা-কর্মীদের ওপরে দোষ
স্মরণ সভায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, সাংবাদিক শফিক রেহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ দীর্ঘদিনের সহকর্মী, শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
তিনি বলেন, বাজারের অবস্থা খুব একটা ভালো না। সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। অথচ এই সরকারের প্রথম কাজ ছিল এসব নিয়ন্ত্রণ করা।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প যেই জয়ী হোক না কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোনো চ্যালেঞ্জ হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছরে বাংলাদেশে যে নিপীড়নের স্মৃতিচিহ্ন রয়েছে, সেগুলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হবে। এর পাশাপাশি এই জাদুঘরে ছাত্র-জনতার বিজয়ের স্মৃতিচিহ্নও সংরক্ষণ করা হবে। জাদুঘরে ‘আয়না ঘর’- এর একটি রেপ্লিকা তৈরির কথাও ভাবা হচ্ছে। স্মৃতিচিহ্ন সংরক্ষণের পাশাপাশি গ
বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) ভারতীয় গোয়েন্দা সংস্থা র’র অ্যাজেন্ট, জঙ্গি সংগঠন উল্লেখ করে নিষিদ্ধ করার কথা বলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে সাত দিনের মধ্যে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রধান উপদেষ্টা খুব ধৈর্য সহকারে নারী ফুটবলারদের কথা শুনেছেন। বিভিন্ন সমস্যার কথা শুনেছেন এবং সেগুলো লিখিতভাবে দেওয়ার জন্য বলেছেন। সেগুলো আমরা লিখিত পেলে খুব দ্রুত ব্যবস্থা যাতে নিতে পারি। নারী ফুটবলারদের সমস্যার বিষয় বিস্তারিত আলোচনা করা হয়ে
আগামী ৩ নভেম্বর কলঙ্কময় জেল হত্যা দিবস। দেখতে দেখতে ৪৯ বছর পার হয়ে গেলো অথচ এখন পর্যন্ত জাতির চার বীর যাদের নেতৃত্বে সফলভাবে মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হলো, যাদের নেতৃত্বে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেলাম-আজ অবধি রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো স্বীকৃতি নেই। এটা মেনে নেওয়া যায় না।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া দেওয়া শুরু করছে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ নামে নতুন কর্মসূচির অধীনে প্রতি সপ্তাহে ২০০ পরিবারে সহায়তা পৌঁছে দেওয়া হবে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আগুন দেওয়া হয়। ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ আগুনের ঘটনা ঘটে। কয়েক দিন ধরেই মুখোমুখি অবস্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও জাতীয় পার্টির সদস্যরা।
শুক্রবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান গণবিজ্ঞপ্তিতে শনিবার কাকরাইলে জাপা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন।
পরিবর্তিত এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকার পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের টুইট বাংলাদেশকে আসলে কী বার্তা দিচ্ছে? এটি কি স্রেফ নির্বাচনি প্রচার? নাকি ইউনূস সরকারকে চাপে ফেলতে ভারত বা মোদি সরকারের কোনো কৌশল? ডোনাল্ড ট্রাম্পের ওই পোস্ট ঘিরে এমন নানা স
তিনি বলেন, অর্থনীতিকে গতিশীল করে গড়ে তুলতে সমবায় অঙ্গনেও সংস্কার প্রয়োজন। আমাদের সমাজে উদ্যোক্তা সৃষ্টির জন্য দক্ষ ও টেকসই সমবায় ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যকে সামনে রেখে এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য- ‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে।