প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণ দল বলে মন্তব্য করেছেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। শনিবার (২ নভেম্বর) বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
মোস্তফা বলেন, জাতীয় পার্টি দেশের তৃতীয় বৃহত্তম একটি রাজনৈতিক দল। আমাদের দুর্বল ভাববেন না। জাতীয় পার্টি পোষা বিড়ালের মতো নয়। যদি কেউ এটা মনে করেন তাহলে ১৯৯০/৯১ সালের মতো আবার রংপুরে জাতীয় পার্টি গর্জে উঠবে।
মোস্তফা বলেন, জাতীয় পার্টির রাজনৈতিক ইতিহাসে কখনো কারও পার্টি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ বা কাউকে বাধা প্রদানের অভিযোগ নেই। আমরা সেভাবে রাজনীতি করতে চাই।
২ নভেম্বর জাতীয় পার্টির সারাদেশের দলীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের অবস্থান কর্মসূচি ঘোষণার প্রতিবাদ জানিয়ে মোস্তফা বলেন, ভিপি নুরের দলকে হিসাব করার সময় আমাদের নেই। এরপরও তাদের ঘোষণা হালকাভাবে নেইনি। সকাল থেকেই প্রতিদিনের মতো পার্টি অফিসে আমাদের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
জাতীয় পার্টির কাকরাইল অফিসে চোরের মতো, কাপুরুষের মতো যে আগুন লাগানো হয়েছে তার প্রতিবাদে আমাদের আজকের এ বিক্ষোভ সমাবেশ। আমরা এ সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই, ভিপি নুরকে যারা পৃষ্ঠপোষকতা করছেন, যারা পর্দার আড়াল থেকে ভিপি নুরকে প্রোগ্রাম করার জন্য সহযোগিতা করছেন, যারা জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছেন তাদের উদ্দেশ্যে বলছি, রংপুরে আমাদের যতক্ষণ পর্যন্ত রক্ত শরীরে বহমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো চ্যালেঞ্জ গ্রহণ না করে ছাড়বো না।
মোস্তাফা বলেন, রংপুর-৩ আসন ও সিটি করপোরেশনসহ অনেক কিছু নিয়ে যারা স্বপ্ন দেখছেন তারা নির্বাচনে আসুন। মানুষ যদি আপনাদের ভোট দেয় তাহলে আপনারা নির্বাচিত হবেন। আমরা আপনাদের ফুলের মালা দিয়ে বরণ করবো। কিন্তু পেছনের দরজা দিয়ে এসে ক্ষমতা দখলের চেষ্টা মেনে নেওয়া হবে না। এটা ঢাকা নয়, এটা রংপুর। রংপুর জাতীয় পার্টির অস্তিত্ব। এ অস্তিত্ব টিকিয়ে রাখতে আমরা সবসময় প্রস্তুত।
এর আগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৪ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৪ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৭ দিন আগে
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।
৮ দিন আগে