বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, বিএনপিও চায়। কোনো হঠকারী সিদ্ধান্ত শান্তি বয়ে আনে না। জিয়াউর রহমান সব নিষিদ্ধ রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। বাকশালী আওয়ামী লীগকেও রাজনীতি করার সুযোগ দেন।
তিনি বলেন, ‘আপনারা সবাই শুনে আনন্দিত হবেন যে আজকে সকালে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস আমাকে ফোন করেছিলেন এবং ওনার সাথে আমার বেশ কিছুক্ষণ কথা হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাজউদ্দীন আহমদ এবং জাতীয় চার নেতার অবদানের কথা তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তিনি আমাকে আশ্বস্ত করেন যে তিনি পদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ‘ফ্যাসিবাদী’ দলের নেতাদের প্রতীকী ফাঁসি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেন্টমার্টিন নিয়ে অহেতুক পানি ঘোলা করা হচ্ছে। সেন্টমার্টিন রক্ষা ও পর্যটন একইসঙ্গে সমন্বয় করছে সরকার।
রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত ‘সংস্কার কমিশনের’ কার্যক্রম নিয়ে কমিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
উপদেষ্টা বলেন, দেশের তরুণরা একটি নতুন বাংলাদেশ দেখতে চায়। তারা রাজনীতিবিদ নয় এবং কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টাও করছে না। তবে তারা নিজেদের জন্য একটি নতুন দেশ চায়।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, দেশে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এদিকে সরকারকে জোর দৃষ্টি দিতে হবে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এবং খুলনার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় তিনি নিন্দা জানান। এ ঘটনায় জড়িতদ
মো. নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। সরকার এই সময়টা সফলভাবে পার করতে পারলে দেশ ঘুরে দাঁড়াবে এবং সম্ভাবনার নতুন নতুন দরজা খুলে যাবে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে দেশ পিছিয়ে যাবে।
শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রাধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বিগত সরকারের আমলে দেশের উন্নয়ন পরিস্থিতি প্রশাসনের কাছে জিম্মি ছিল।
বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন এটা আমাদের অনেকটা বিব্রত করে। কারণ আমাদের দেশে যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন, আমরা মনে করি তাদের রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার স্বীকৃত।
আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের পক্ষ নিয়ে স্থানীয় সাধারণ কৃষকদের বিরুদ্ধে মামলায় সহযোগিতা ও হয়রানির প্রতিবাদে রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাবরিনা শারমিনের বদলির দাবি জানানো হয়েছে। আজ সোমবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
জুলাই গণঅভ্যুত্থানে আহত ৭ বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে তুরস্ক সরকার।
আগামী ৭ নভেম্বর পর্যন্ত বকেয়া পরিশোধে বাংলাদেশকে আল্টিমেটাম দিয়েছে আদানি পাওয়ার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ৭ নভেম্বরের মধ্যে বাংলাদেশ ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে আদানি পাওয়ার।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ শুধু দেশটাকেই ধ্বংস করেনি ক্ষমতাকে কুক্ষিগত করতে প্রতিটি নির্বাচনকে তারা তাদের মতো করে সাজিয়েছে। চট্টগ্রামে মেয়র নির্বাচনে আমাদের জয়ী প্রার্থীর ফলাফল তারা কেড়ে নিয়েছিল।’
উপদেষ্টাদের পারফরম্যান্স যাচাইয়ের উদ্যোগ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উপদেষ্টাদের কাছে তাদের পারফরম্যান্স সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তাদের সম্পদের হিসাব সম্পর্কেও তথ্য দিতে বলা হয়েছে। প্রধান উপদেষ্টার দূত, সহকারী এবং সংশ্লিষ্টরাও পড়বেন এর আওতায়।
নিজের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, তার উদ্দেশ্য কিছু ভোট সংগ্রহ করা। সরকার তার কথার সাথে একমত
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সব সিটি করপোরেশনে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ করা হবে। এ ছাড়া আইন অনুযায়ী নির্ধারণ হবে, চট্টগ্রাম সিটির নতুন মেয়রের সময়সীমা।