জামায়াত আমির বলেন, মা বোনেরা ঘরেও সুরক্ষিত থাকবে, কর্মস্থলেও সুরক্ষিত থাকবে। তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে, আমরা ক্ষমতায় আসলে নারীদের ঘর থেকে বেরুতে দেওয়া হবে না। কিন্তু কথা দিচ্ছি এমন হবে না।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্তের আবু সালেহ আকন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের মাইনুল হাসান সোহেল।
চিকিৎসা নিতে আসা সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আহত শিক্ষার্থীরা।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরেরা সব দিক দিয়ে চেষ্টা করছে, আমরা যেন সফল না হই। কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা এখানে যারা রয়েছি, তাদের কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না।
রাষ্ট্র মেরামত ছাড়াই যদি অন্তর্বর্তী সরকার চলে যায় তাহলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে বলে মন্তব্য করেছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৩০ নভেম্বর) এনডিএমের আয়োজনে মহাখালীর ব্র্যাক সেন্টারে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নানা অভিযোগ এবং এরপর সনাতন জাগরণের মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে প্রতিবেশী ভারতের সাথে ‘কূটনৈতিক সম্পর্কের দৃশ্যত অবনতি’ ঘটেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সংস্কার নিয়ে কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত ৩১ দফাও বাস্তবায়ন করবে।’
ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করার ক্ষেত্রে বাংলাদেশে আশাবাদী বলে মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, দুদেশের স্বার্থ রক্ষা করেই এগিয়ে নিতে হবে সম্পর্ক।
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ডের জন্য হাইকোর্টের অনুমোদন) ওপর রোববার রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চের রোববারের (১ ডিসেম্বর) কার্যতালিকায় রায় ঘোষণার জন্য মামলা
চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘ ফোরামে তুলে ধরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় দুই দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘুবিষয়ক ফোরামের ১৭তম অধিবেশনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল বিগত সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন পদে আসীন থেকে যারা নির্বাচন কলুষিত করেছে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। অন্তর্বর্তী সরকার তা না করে তাদের শক্ত অবস্থান সম্পর্কে বার্তা দিতে ব্যর্থ হয়েছে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আইনের শাসন নিশ্চিত করতে হলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে। শনিবার (৩০ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্ট বার আয়োজিত নবীন আইনজীবীদের কর্মশালায় এ কথা বলেন প্রধান বিচারপতি।
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির চেহারা কেমন হবে সেটা এখনও স্পষ্ট নয়। এর মধ্যেই প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কোথাও কোথাও অনেকটা মুখোমুখি অবস্থানে দেখা গেছে বিএনপি এবং জামায়াতের ছাত্র সংগঠন হিসেবে পরিচিত ছাত্রশিবির এবং ছাত্রদলের নেতা-কর্মীদের।
যুক্তরাজ্য সফরের উদ্দেশে দেশ ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন তিনি। এর আগে, ৭টা ১৭ মিনিটে বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল।
তিনি বলেন, আমি কথাগুলো এইজন্য বলছি যে, আমাদের এই আনন্দে থাকার অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার ওপর খড়্গ এখনো আছে। নতুন করে তারা চেষ্টা করছে আবারও অন্ধকারে নিয়ে যাবার। সেজন্য সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো রকম হঠকারিতা, কোন বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে সেটাকে রুখে দিতে
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদের আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে জনতার যে ঐক্যবদ্ধতা গড়ে উঠেছে, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আজ সময় এসেছে সেই আকাঙ্ক্ষাকে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করা।
এ ঘটনায় ভুক্তভোগী আবিদের ভাই জিন্নাত সাঈদীর অভিযোগের প্রেক্ষিতে গত ১২ নভেম্বর পল্লবী থানায় একটি মামলা করা হয়। সেই ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আন্দোলনে হামলার ঘটনায় জড়িত মহিলা আওয়ামী লীগের এই পাঁচ নেত্রীকে গ্রেপ্তার করা হয়।