প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সংস্কার নিয়ে কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত ৩১ দফাও বাস্তবায়ন করবে।’
শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের ৭ম জাতীয় কাউন্সিলে তিনি এ কথা বলেন। আমীর খসরু বলেন, ‘দেশকে নানা কায়দায় অস্থিতিশীল করার চেষ্টা চলছে। যে ঐক্যে ফ্যাসিস্টদের বিতাড়িত করা হয়েছে, সেই ঐক্য ধরে রাখতে হবে। ধর্মের নামে যেসকল ঘটনা ঘটছে, সেগুলো আসল কি না দেখতে হবে।’
কিছু ধর্মীয় ইস্যু থাকলেও যেভাবে সাম্প্রদায়িক ইস্যু দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, বাংলাদেশ এমন নয় বলে জানান আমীর খসরু। তিনি বলেন, ‘১৫ বছর যেসব দাবি ছিল না, এখন অন্তবর্তীকালীন সরকারের সময় তারা নামছে। এগুলো কারা করছে বুঝতে হবে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা শান্তিপূর্ণ নির্বাচনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই বিএনপি এই সরকারকে সহযোগিতা করছে।’

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে