গণ-অভ্যুত্থান ব্যর্থ করার চক্রান্ত চট্টগ্রামবাসী নস্যাৎ করেছে: জোনায়েদ সাকি

চট্টগ্রাম প্রতিনিধি

নানান দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ইসকনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে একজন আইনজীবীকে হত্যা করে একটি সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করে গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার চক্রান্তকে চট্টগ্রামবাসি নস্যাৎ করে দিয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সিআরবি শিরীষতলায় রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার উদ্যোগে গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদের আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে জনতার যে ঐক্যবদ্ধতা গড়ে উঠেছে, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আজ সময় এসেছে সেই আকাঙ্ক্ষাকে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করা।

জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমীর সভাপতিত্বে নাসিরুদ্দিন তালুকদারের সঞ্চালনায় সংলাপে অংশ নেন ফেনী জেলা গণসংহতির সমন্বয়ক অ্যাডভোকেট কায়কোবাদ, চট্টগ্রাম জেলা যুগ্ম সমন্বয়কারী মো. হারুন, মীরসরাইয়ের আহ্বায়ক শামসুদ্দীন মোহাম্মদ, সন্দ্বীপের সাংগঠনিক সচিব নাজিম উদ্দীন আরিফ, বিএম ডিপোর আহত শ্রমিক নূর হোসেন, শিক্ষক প্রতিনিধি রিদোয়ান ফরহাদ, ছাত্রনেতা শওকত ওসমান তৌকির ও ওবায়দুল্লাহ, এম্পাওয়ারিং আওয়ার হিরোজের কলি কায়েয, গার্মেন্ট শ্রমিক সংহতির নেতা রয়েন মারমা, মো. সোহাগ প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

২ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

২ দিন আগে