আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার কোনও সিদ্ধান্ত হয়নি। এখনও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের বিবেচনাধীন। সুতরাং নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পূর্বে প্রশাসক নিয়োগের প্রশ্ন অবান্তর।
পুলিশের এসআই ও এএসআই র্যাংকের সদস্যদের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া তৃণমূল পর্যায়ে কাজ করা পুলিশের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১৯ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা এ সাক্ষাৎ করেন।
শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নিতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। কর্ম সম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে যাদের পারফর্ম্যানস অপেক্ষাকৃত কম, তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে বলেন তিনি।
আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন মতামত দিলেও এবার নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তারা নির্বাচনে আওয়ামী লীগকে চায় না।
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, দীপু মনি ও সাবেক সংসদ সদস্য সাদেক খানের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
আওয়ামী লীগ ও বিএনপি কোনো ইসলামিক রাজনৈতিক সংগঠন নয়, তবে এই দুটির মধ্যে ঐতিহাসিক অনেক ব্যবধান রয়েছে বলে মন্তব্য করেন মামুনুল হক। এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ও আওয়ামী লীগ কেউই ইসলামি রাজনীতি করে না বরং তাদের রাজনীতির ভিন্ন দর্শন রয়েছে। ঠিক যেমন আবু জাহেল এবং আবু তালেব—কেউই ইসলামের অনুসারী ছিলেন ন
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামি খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যকে ‘গুরুতর’ বলে অ্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (১৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাকিকদের মুখোমুখি হয়ে একথা
ভারতে দেওয়া মার্কিন গোয়েন্দা প্রধান তুলশি গ্যাবার্ডের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, তুলশি গ্যাবার্ড বাংলাদেশ সম্পর্কে একগুচ্ছ মিথ্যা ও দুরভিসন্ধিমূলক বক্তব্য দিয়ে ভারতকে খুশি করার অপচেষ্টা করেছেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক কিছু হানাহানি হলেও তাতে যে সাম্প্রদায়িক কোনো ইস্যু ছিল না, তা সারা
পোস্টে রিফাত আরও বলেন, ঘনঘোর ফ্যাসিবাদে ছাত্রশিবিরের একজন কর্মী ও পরবর্তীতে নেতা হিসাবে আমি দেখেছি যে, ইসলামের নাম নিয়ে যে কেউই ক্ষমতায় আসতে চাক না কেন, তাকে ক্ষমতায় আসতে দেবে না দেশি-বিদেশি আধিপত্যবাদী শক্তিগুলো। এটা শুধু জামায়াতে ইসলামীর ক্ষেত্রেই প্রযোজ্য তা নয়, অন্য যে কারও জন্যই প্রযোজ্য।
অন্তর্বর্তী সরকারের দুই ‘ছাত্র উপদেষ্টা’ মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদ। আগামী ১৫ দিনের মধ্যে তারা পদত্যাগ না করলে গণঅভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন দলটির নেতারা।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, খাদের কিনারা থেকে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। তিনি বলেন, বাহিরের সবাই কি সবকিছু জেনে শুনে লেখেন। তারা মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন। এছাড়া তুলসী গ্যাবার্ডের মন্তব্যে আমাদের অর্থনীতিতে বহুপক্ষীয় বা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না।
দেশের একটি বেসরকারি টেলিভিশন টকশোতে রাজনৈতিক দল জামায়াত ইসলামীকে নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত। সেই মন্তব্যকে অনাকাঙ্ক্ষিত ভুল উল্লেখ করে এর জন্য দুঃখপ্রকাশ করেছেন রাফে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সংঘঠিত ‘গুমের’ ঘটনা তদন্তে যে কমিশন হয়েছে, সেটির মেয়াদ দেড় মাস বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সময় বাড়ানোর এ প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, গুমসংক্রান্ত তদন্ত কমিশনের বাড়তি মেয়াদ ১৫ মার্চ থে
জুলাই-অগাস্ট আন্দোলনের ছাত্র নেতৃত্ব থেকে গঠন করা হচ্ছে আরেকটি রাজনৈতিক সংগঠন। ওই ছাত্র নেতৃত্বের যে অংশ নতুন এই সংগঠন করছেন, তাদের প্রধান নেতারা জামায়াতে ইসলামী সমর্থিত ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদ নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যকে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে সরকার। এক বিবৃতিতে সরকার বলছে, তার এই বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।
সোমবার (১৭ মার্চ) বিকেলে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে জেলা আইনজীবী সমিতি ভবনে সাংবাদিক, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিরা ও রাজনীতিবিদদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।