নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। খায়রুল হক অবসর জীবনে ভালো সুযোগ-সুবিধা ও ভালো পদে পদায়নের আশায় শেখ হাসিনাকে খুশি করতে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিয়েছিলেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার কথায় প্রভাবিত হয়ে ওই বিচারপতি ২০১১ সালের ১০ মে দেওয়া সংক্ষিপ্ত রায় জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে বেআইনিভাবে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।
তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্যই দেশে আওয়ামী লীগ এত সন্ত্রাস অরাজকতা করতে পেরেছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী হয়ে ওঠে এবং দেশের ক্ষমতায় টিকে থাকার জন্য গণহত্যা চালায়। তাই আওয়ামী লীগের করা সব অপরাধের জন্য বিচারপতি খায়রুল হকও সমভাবে দায়ী। তাই তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি।
জনসভায় দুলু আরো বলেন, আওয়ামী লীগ আমাদের প্রিয় মাতৃভূমিকে অশান্ত করতে চায়, দেশে অশান্তি সৃষ্টি করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। ৫ আগস্টের পর থেকে দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কোনও নেতাকর্মীকে দেখা না গেলেও তারা ফেসবুকে সরব। আত্মগোপনে থেকে তারা ফেসবুকে মিথ্যা প্রচারণা চালিয়ে দেশকে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের অফিশিয়াল দলীয় ফেসবুক পেজ থেকেও প্রতিদিন নিয়ম করে দেশবিরোধী মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।
এসব বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় স্থানীয় রামশার কাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির নেতা হাফিজুর রহমান ও শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে