ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থে আমরা একমত : আলাল

বাসস

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোয়াাজ্জেম হোসেন আলাল বলেছেন, ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থে আমরা একমত। রাজনীতিতে বহুমুখী চিন্তার সৌন্দর্যই হচ্ছে দ্বিমত। আর এই দ্বিমতের পরিভাষা হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। যেটাকে আমরা পরোক্ষভাবে একমত বলে অভিহিত করে থাকি।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরোয়ার কামাল আজিজী সভাপতিত্ব করেন।

আলাল বলেন, রাজনীতিতে আমাদের ভিন্ন দলের ভিন্ন মত থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা একমত। আধিপত্যবাদ বিরোধী বলতে আমরা শুধু ভারতকে নয়, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যাদের আগ্রাসী মনোভাব থাকবে, তাদের বিরুদ্ধেই আমাদেরকে প্রতিবাদ ও সোচ্চার আওয়াজ অব্যাহত থাকবে।

আলাল বলেন, আওয়ামী লীগকে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ১৫ বছরে তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে হবে। এখন পর্যন্ত তারা একবারের জন্যেও বলেনি যে, আমরা অপরাধ করেছি। জাতির কাছে ক্ষমা চাচ্ছি। এরপর দেখতে হবে জাতি তাদের ক্ষমা করেছে কিনা। পুলিশের আইজিপি, র‌্যাবের ডিজি, বিজিবি প্রধান, সেনাবাহিনী জাতির কাছে ক্ষমা চেয়েছে। কিন্তু একটা রাজনৈতিক দল যেটার ভিত্তি হচ্ছে সাধারণ মানুষ, সেই আওয়ামী লীগের কোনো নেতা আজ পর্যন্ত বলেনি যে, আমরা ১৫ বছরে গুম, খুন, ভোটাধিকার হরণ, ২৪ এর জুলাই-আগষ্ট গণহত্যার জন্য জাতির কাছে ক্ষমা চাই।

যুবদলের সাবেক সভাপতি আলাল বলেন, আওয়ামী লীগ জন্ম থেকেই তাদের দলের নামের সাথে নিজেদের চরিত্র পরিবর্তনের ইতিহাস রয়েছে। তাদের জন্ম হয়েছে আওয়ামী মুসলিম লীগ নামে। কিছুদিন পরে মুসলিম কেটে শুধু আওয়ামী লীগ। এরপরে আওয়ামী লীগ বাদ দিয়ে বাকশাল করেছে। আবার কিছুদিন পরে আওয়ামী লীগ। জন্মের পর থেকে যারা চারবার নিজেদের নাম পরিবর্তন করে তাদের চরিত্রও ঘন ঘন পরিবর্তন হয়েছে। তাদের সাথে কোনো আপোষ হতে পারে না।

গোলটেবিল বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ দলটি শুধু চোরের দল নয়, এরা ডাকাত ও খুনির দল। এরা জবর দখল করে সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। অতএব এদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা উচিত হবে বলে আমি মনে করি না। আগে এদের বিচার করতে হবে। বিচার করে শাস্তি দিতে হবে। বিচার ছাড়া তাদেরকে কোনো স্কোপ আমরা দিতে চাই না এবং দিতে পারি না।

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ৭১ সালে বাংলাদেশকে সাহায্য করার পেছনে ভারতের একটা স্বার্থ ছিল। ভারত পাকিস্তান ভাঙার জন্য আমাদেরকে সাহায্য করেছে। তার মানে এই নয় যে, আমরা আপনাদের বন্ধু ভাবার পরিবর্তে আনুগত্য করবো।

গোল টেবিল বৈঠকে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুর রব ইউসুফ আলোচনায় অংশ নেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে