সীমালঙ্ঘন করলে এই সরকারকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আজ মঙ্গলবার সকাল জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজিত 'প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্র সুশাসন প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (১৯ মে) নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া স্ট্যাটাসে ইশরাক ও আসিফ এসব কথা বলেন। এ দিন টানা ষষ্ঠ দিনের মতো ঢাকা দক্ষিণ সিটির নগর ভবন অবরুদ্ধ করে আন্দোলন চালিয়েছেন ইশরাকের অনুসারী কর্মী-সমর্থকরা।
বাংলাদেশে ব্যবসা–বাণিজ্যের ক্ষেত্রে অতিমাত্রায় নিয়ন্ত্রণ রয়েছে মন্তব্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের নিয়ন্ত্রণ অনেক বেশি। বিগত সময়ে নিয়ন্ত্রণের মাধ্যমেই লুটপাট হতে দেখেছি। আপনি যত নিয়ন্ত্রণ আরোপ করবেন, তত লুটপাট হবে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’ আগামী দিনে
ইশরাক হোসেন তার পোস্টে বলেন, ‘শুক্রবার ১৬ মে একটি স্বনামধন্য প্রথম সারির স্যাটেলাইট টিভি চ্যানেলর কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে কিছু সময়ের জন্য যোগ দিই। সেই অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন, আমার অ্যাওয়ার্ড প্রদান করতে হবে—এই বিষয়গুলো কিছুই জানা ছিল না।
বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকের এজেন্ডায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা প্রসঙ্গ রাখা হয়েছে। এ ছাড়া মেয়র পদে ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণ ইস্যু নিয়ে সৃষ্ট সংকট এবং করণীয় কী হবে তা নিয়ে বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হ
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উনার বিরুদ্ধে তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষ হওয়ার আগে তো আমরা বলতে পারব না যে তিনি নির্দোষ কি না। এ অবস্থায় আবার ছেড়ে দিলে আপনারাই বলবেন যে ছেড়ে দিলাম কেন?
হাসনাতের অভিযোগ, সরাসরি জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দেশ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে এবং জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে মনোযোগী না হয়ে নুসরাত ফারিয়ার মতো ব্যক্তিদের গ্রেপ্তারের মাধ্যমে বর্তমান সরকার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের মতোই আচরণ করছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা স্কুলের সিলেবাস ঢেলে সাজাতে চাই। সেখানে খেলাধুলা ও দ্বিতীয়-তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত থাকবে। পরীক্ষায় এসব বিষয়ের জন্য আলাদা নাম্বার থাকবে। তার মানে খেলাধুলা তাকে করতেই হবে।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু এরপর জাতীয় বা রাজনৈতিক ঐক্য গড়ে ওঠার বদলে বিভাজন বেড়ে যাওয়া এবং সুশাসনের অভাবে সাধারণ মানুষের প্রত্যাশায় ফাটল ধরেছে। এ প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ইসলামি শক্তির উত্
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাম্য হত্যা মামলার যথাযথ তদন্তের পাশাপাশি প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করবে ছাত্রদল।
বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাকসহ সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। যার প্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের চেয়ে ভারতীয় ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে।
নারীদের অধিকার রক্ষায় যে কোনো যৌক্তিক দাবিতে সর্বাত্মক সমর্থনের কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তবে এর আড়ালে জঘন্য ও ধ্বংসাত্মক সংস্কৃতিকে সমাজে প্রতিষ্ঠার অপচেষ্টার বিরুদ্ধেও বাধা হয়ে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেয়া হচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার এমনভাবে চলছে যেন তারা নির্বাচিত সরকার। সরকার বারবার বলছে, সংস্কার করে, ঐক্যমত্যের ভিত্তিতে সব হবে। কিন্তু সেই ঐক্যমতটা কোথায় হচ্ছে, সেটিও তারা বলে না। দ
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে আয়োজনের মতো পরিবেশ এখনও তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। রোববার (১৮ মে) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর এক মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে তিনি এ আশ
৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে আন্দামান সমুদ্রে ফেলে দেওয়ার মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৮ মে) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতিতে এ কথা বলেন।
১৯৮২ সালে জেনারেল এরশাদ সামরিক শাসন জারি করলে রাশেদ খান মেনন সামরিক শাসনবিরোধী আন্দোলনে অন্যতম ভূমিকা পালন করেন। ১৫ ও সাত দলের যুগপৎ আন্দোলন পরিচালনায় ভূমিকার জন্য সামরিক শাসনামলে বিভিন্ন সময় তাকে আত্মগোপনে যেতে হয়েছে।