প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী এপ্রিলে নির্বাচন করতে হলে এ বছরের জুলাইয়ের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র ও জুলাই সনদ দিতে হবে। সেই সঙ্গে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করে ও নির্বাচন কমিশনকে পুনর্গঠন করার মধ্য দিয়ে ভোটের প্রক্রিয়া শুরু করতে হবে।
তিনি বলেন, ইতোপূর্বে আমাদের নেতা নাহিদ ইসলাম এসব বিষয়ে কথা বলেছেন। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দাবি করছি।
শনিবার কুমিল্লার দেবিদ্বারে জুলাই বিপ্লবে শহীদ এবং আহত পরিবারবর্গের মাঝে কোরবানির মাংস বিতরণ শেষে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।
হাসনাত বলেন, শহীদ এবং আহতদের কাছে আমাদের দায় আছে। তারা দেশের একটি আমূল পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে। তাদের ত্যাগ বৃথা যেতে পারে না। যে স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লবে ছাত্র জনতা রক্ত দিয়েছে, সে স্বপ্ন বৃথা যেতে দেব না। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা কাজ করব।
শনিবার (৭ জুন) ঈদের নামাজ শেষে এনসিপির উদ্যোগে কুমিল্লার দেবিদ্বারে জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ ও ৬০ জন আহত পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়। এর আগে দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় শহীদ ও আহত পরিবারের সদস্যদের জন্য ৪টি গরু কুরবানি দেওয়া হয়। এরপর বৃষ্টিতে ভিজে হাসনাত আব্দুল্লাহ শহীদ পরিবারের বাড়ি বাড়ি মাংস পৌঁছে দেন এবং শহীদ ও আহত পরিবারের খোঁজ-খবর নেন। এ সময় এনসিপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হাসনাত বলেন, আজ শনিবার ঈদের দিন শহীদ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি। আজকে শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের যে পরিস্থিতি সে জায়গায় আমরাও থাকতে পারতাম। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই শহীদদের জান্নাতবাসী করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৭ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৮ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৯ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১ দিন আগে