পাঠান আজাহার জানান, মহাসড়কে যানবাহন আটকা পড়ে চালক ও যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়ক ছেড়ে দিয়ে সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।
দুপুরে কদম আলী বাড়ি ফিরে দেখেন, তার স্ত্রী কমলা বেগম তখনো বাসায় ফেরেননি। আশপাশে খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ সময় প্রতিবেশীরাও তাকে খুঁজতে শুরু করেন। দুপুর পেরিয়ে এক প্রতিবেশী ঝোঁপের ভেতরে মাটি খুঁড়ে রাখা দেখতে পান। তার চিৎকারে সবাই এগিয়ে গেলে সেখানে মাটিচাপা অবস্থায় কমলা বেগমের মরদেহ দেখতে
গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাংগুন এলাকার ত্রিমোহনী ব্রিজ থেকে শীর্ষ সন্ত্রাসী মুজাহিদ ওরফে সুমনকে গ্রেপ্তার করে।
গাজীপুর মহানগরীর কড্ডা এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে, কিন্তু বৃহস্পতিবার দুপুর পর্যন্ত যুবকের খোঁজ পাওয়া যায়নি।
এর আগে শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় প্রধান আসামি অ্যাডভোকেট রাজিবুল বেপারীসহ তার সহযোগীরা তসরিফা ইন্ডষ্ট্রিজ লিমিটেড পোশাক কারখানায় প্রবেশ করে ওই কর্মকর্তাকে মারধর করে। এসময় বাধা দেওয়ায় তাদের হামলায় নিরাপত্তা বিভাগের আরো চারজন কর্মী আহত হয়।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে মাদরাসা থেকে ছোট ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিল শিশুটি। পথে অভিযুক্ত আলমগীর চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে পাশের নির্জন জঙ্গলে নিয়ে যায়।
রবিউল হাসান বলেন, ঘটনা তদন্তের পর আট আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করে আদালতে জমা দেওয়া হয়েছে। সাংবাদিক তুহিনের ব্যবহৃত মোবাইল দুটি বন্ধ থাকায় এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, হামলায় কোনো পুলিশ সদস্য আহত হননি। দুপক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলির পর ডাকাত দল ইঞ্জিনচালিত ট্রলারে করে চাঁদপুরের দিকে চলে যায়। তাদের কেউ হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের কারণ না জানা গেলেও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই কলেজের ৬ শিক্ষার্থী আহত হয়েছেন বলেও তথ্য পাওয়া গেছে।
অভিযানের সময় হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারে অনিয়ম, প্রতিদিনের ডায়েট চার্ট অনুযায়ী খাবার না দেওয়া, নিম্নমানের খাবার সরবরাহ, চিকিৎসকদের অনুপস্থিতি, হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ, চিকিৎসা সেবায় হয়রানি, সরকারি ওষুধে অনিয়ম এবং স্টকে ঘাটতিসহ একাধিক অনিয়মের প্রমাণ পায় দুদক।
ভ্রাম্যমাণ আদালত বলেছেন, ঢাকা কেরানীগঞ্জে অবস্থিত পুরো বাড়িটিই বুড়িগঙ্গা নদী ও নদীর তীরবর্তী জায়গা দখল করে নির্মাণ করা হয়েছিল। নদী তীরের প্রায় দেড় একর জমি ছিল বাড়িটির দখলে।
প্রার্থীরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, স্থানীয় সরকার ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্য পদ রয়েছে। অথচ সরকারি উদাসীনতার কারণে ৪৩তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে শূন্যপদ বাড়ছে, অন্যদি
পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে জহিরুল ইসলাম খান নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার অপহরণকারীরা ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল। শুক্রবারে জহিরুল ইসলাম খানের পরিবারের লোকজন মুক্তিপণের টাকা পাঠায়। তবুও রক্ষা হলো না জহিরুল ইসলাম খানের প্রাণ। শুক্রবার সন্ধ্যার পর নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়ন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইজিবাইকে ট্রাকচাপায় ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের মৌসুমীর তেলের পাম্প এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
গাজীপুরের বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এ মামলার আবেদনে দলের মানহানির জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন।