মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলার ডুবে গেছে। এতে সুমন সিপাহী (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ সুমন ওই এলাকার কালু সিপাহীর ছেলে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকালে ট্রলার ভ্রমণ ও পিকনিকের আয়োজন করে বাহেরচর কাতলা এলাকার যুবকরা। এলাকার প্রায় ৫০ জন মিলে ট্রলার ভাড়া করে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় ঘুরে তারা। রাতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেড ট্রলারটিতে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারটিতে থাকা যুবকদের চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করা হলেও সুমন নামে এক যুবক নদের পানিতে নিখোঁজ হয়ে যায়। উদ্ধারকৃত কয়েকজন অসুস্থ হওয়ায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিয়াদ মাহমুদ জানান, ‘ট্রলার ডুবির ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে সাফিন মাতুব্বর নামে একজনের অবস্থা গুরুতর।
এদিকে রাতেই ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হলে তারা শনিবার সকালে উদ্ধার কাজ শুরু করার কথা বলে। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ভোর ৫টা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ শুরু করে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান বলেন, ‘ট্রলার দুর্ঘটনার খবর এলাকাবাসী জানিয়েছেন। রাতে উদ্ধার অভিযান চালানোর মত যন্ত্রপাতি নেই। এ জন্য শনিবার ভোর থেকে অভিযান শুরু করেছি। সুমনকে না পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাবে।’

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।
১ দিন আগে
এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
২ দিন আগে