টাকা না দেওয়ায় এসআইয়ের বিরুদ্ধে সাক্ষীদের বক্তব্য পরিবর্তনের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
বুধবার সংবাদ সম্মেলন করে মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য পরিবর্তনের অভিযোগ আনেন বাদী রফিকুল ইসলাম। ছবি: রাজনীতি ডটকম

মামলায় তদন্ত কর্মকর্তার চাহিদামতো টাকা না দেওয়ায় বাদী যেসব সাক্ষীর কথা উল্লেখ করেছেন তাদের সাক্ষী পরিবর্তন করে আদালতে ‘মনগড়া’ প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে টাঙ্গাইলের মির্জাপুর থানার এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। প্রতারণার শিকার হয়ে ইটভাটার অংশীদারিত্ব ফিরে পেতে স্থানীয় রফিকুল ইসলাম ওই মামলা করেছিলেন।

বুধবার (২১ মে) দুপুরে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে মির্জাপুর থানার এসআই এ টি এম জহিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ এনে মামলার বাদী রফিকুল ইসলাম সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ফিকুল ইসলাম লিখিত ও মৌখিক বক্তব্যে বলেন, লতিফপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় অবস্থিত মেসার্স বংশাই ব্রিকস অ্যান্ড ম্যানুফাকচারার্স নামক একটি ইটভাটার ১৪ শতাংশের মালিক খোকন মিয়া ২০১৮ সালে বাদী রফিকুল ইসলামের কাছে ১০ লাখ ৫০ হাজার টাকায় ৭ শতাংশ মালিকানা বিক্রি করেন। কিন্তু খোকন মিয়া সেই ৭ শতাংশ মালিকানা রফিকুল ইসলামকে বুঝিয়ে না দিয়ে তার ১৪ শতাংশ মালিকানা অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন।

এই প্রতারণার ঘটনায় ২০২৪ সালে রফিকুল ইসলাম টাঙ্গাইল আদালতে খোকন মিয়ার নামে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মির্জাপুর থানাকে তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দেন। আদালতের আদেশে মির্জাপুর থানার এসআই এ টি এম জহিরুল ইসলাম মামলাটি তদন্ত করেন।

বাদীর অভিযোগ, মামলায় তিনি সাতজনকে স্বাক্ষী করেছিলেন। কিন্তু তদন্ত কর্মকর্তা এসআই জহিরুল বাদীর এসব সাক্ষীদের সাক্ষ্য নিলেও সে সাক্ষ্য পরির্তন করে সাদা কাগজে সই নিয়ে নিজের মনগড়া প্রতিবেদন আদালতে দাখিল করেছেন।

রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। বলেন, টাকা দিলে আমার পক্ষে প্রতিবেদন দেওয়া হবে। টাকা দিতে অস্বীকার করলে আমি যেসব সাক্ষীর কথা উল্লেখ করেছি তাদের সাক্ষ্য পরিবর্তন করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন এসআই জহিরুল।

সংবাদ সম্মেলনে মামলার পাঁচজন সাক্ষী উপস্থিত ছিলেন। তাদের একজন আব্দুর রাজ্জাক সিকদার বলেন, দারোগার কাছে আমি যে বক্তব্য দিয়েছি তার সঙ্গে আদালতে দাখিল করা সাক্ষ্যের মিল নেই। দারোগা তার ইচ্ছামতো আমার সাক্ষ্য লিখে জমা দিয়েছেন।

আরও চার সাক্ষীও তদন্ত কর্মকর্তা এসআই জহিরুলের বিরুদ্ধে একই অভিযোগের কথা তুলে ধরেন।

মামলার আসামি খোকন মিয়া ৭ শতাংশ শেয়ার বিক্রির কথা স্বীকার করে বলেন, ২০২০ সালে করোনাকালীন রফিকুল ইসলাম ইটভাটা থেকে ইট নিয়ে তার শেয়ারের টাকা তুলে নিয়েছেন। তাকে দেওয়া ৭ শতাংশ শেয়ারের চুক্তিপত্র ফেরত না দেওয়ায় তিনি থানায় অভিযোগও করেছিলেন। এ নিয়ে এলাকায় একাধিক সালিশি বৈঠক হয়েছে। কিন্তু রফিক সালিশের সিদ্ধান না মেনে আদালতে মামলা করেছেন।

অভিযোগ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার এসআই এ টি এম জহিরুল ইসলাম বলেন, স্বাক্ষীদের বয়ানই সাক্ষ্য হিসেবে গ্রহণ করে আইনের ভাষায় সাজিয়ে লেখা হয়েছে। সাক্ষীরা যদি মনে করেন যে এটি তাদের বক্তব্য না বা এটি সঠিক নয়, তাহলে বাদী আদালতে নারাজি দিতে পারেন। এ অধিকার মামলার বাদীর রয়েছে।

সংবাদ সম্মেলনে মির্জাপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, আজগানা ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক সিকদারসহ মামলার সাক্ষীরা উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে তরুণ আটক

লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।

১ দিন আগে

ইঞ্জিন বিকল-বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

২ দিন আগে