টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচির জন্য নেওয়া ডেকোরেটরের মালামাল রাতের আঁধারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে পুলিশ বলছে, ছাত্রদলের দুপক্ষের মধ্যে বিরোধ থাকলেও আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি।
বুধবার (২১ মে) ভোরে কালিহাতী শাজাহান সিরাজ কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সকাল ১০টায় কালিহাতী শাজাহান সিরাজ কলেজ মাঠে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তার আগেই রাতের অন্ধকারে কে বা কারা কর্মসূচিতে নেওয়া ডেকোরেটরের মালামাল আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
আনিশা ডেকোরেটরের মালিক আল আমিন বলেন, ছাত্রদলের অনুষ্ঠানের জন্য আমি ডেকোরেটরের মালামাল ভাড়া দিয়েছিলাম। মঙ্গলবার সন্ধ্যায় প্যান্ডেলের ফ্রেম তৈরির কাজ শেষ করে চেয়ার, টেবিলসহ ডেকোরেটরের অন্যান্য মালামাল রেখে আসি। বুধবার সকালে সম্পূর্ণ কাজ ডেলিভারি দেওয়ার কথা ছিল। তাই ভোরে লেবার নিয়ে এসেছিলাম। এসে দেখি, কে বা কারা সব মালামাল আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলেছে। শুধু ধোঁয়া উঠছে। আমার অনেক ক্ষতি হয়ে গেল।
আয়োজক ছাত্রদল নেতারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, কলেজে ছাত্রদলের দুটি গ্রুপ রয়েছে। তাদের একসঙ্গে কাজ করার কথা ছিল। পরে মতবিরোধ হলে তারা তাদের মঞ্চ খুলে নিয়ে যায়। শাহ আলম সাহেবের লোকজন চলে গেছে অনেক আগেই এবং টিটো সাহেবের পক্ষের লোকজন এমনিই ঘোরাফেরা করছেন। আগুনের ঘটনাটি সত্য নয়।

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
২ দিন আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
২ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
২ দিন আগে