কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে গেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিল। তবে শেষ পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে বিমানটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সকালে রাজধানীর শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি সাম্য হত্যার পরে ৪৮ ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত তার হত্যার প্রধান অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারত বাংলাদেশ সীমান্তে ৭৫০ জনকে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফ উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় সহায়তা চেয়ে ভোর ৩.৩০টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় এলাকাবাসীকে সীমান্তে জড়ো করে বিজিবি।
বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ২৭ জন সাবেক বিডিআর জওয়ান।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন শেষে আগামী শনিবার একই কর্মসূচি পালন করবে তার সমর্থকরা। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মসূচি পালনের পর নগর ভবন ছেড়েছেন তারা।
শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন। বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ঘোষণা আলোচনা শেষে কাকরাইলে চলমান আন্দোলনে এই ঘোষণা দেন তিনি।
আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃ্হস্পতিবার কোনো ক্লাস কিংবা পরীক্ষায় অংশগ্রহণ না করার এবং সকল প্রশাসনিক কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিও জানিয়েছেন তারা।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন গেইট অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। দ্বিতীয় দিনের মতো আজ বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা।
গ্রেপ্তাররা হলেন, মামুন , মাসুদ, সুরুজ আলী, নাঈম, রাসেল, কাজল, রাশেদুল, নান্নু ও বেল্লাল হোসেন। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ গাড়ি, ২৫০ কেজি ট্রান্সমিটার, ৮০ কেজি তামার তার, মেইন তামার তার ১৬ ফিট, জেনারেটর তামার তার ২০ ফিট, ১২ ভোল্টের ব্যাটারি ও ১৪৮ কেজি সিসা উদ্ধার করা হয়।
৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত ও বাজেট বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালনকালে পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায়৩৮ শিক্ষার্থী-সাংবাদিক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রুপম, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আয়নাল জমাদ
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উত্তেজিত জনতা উপজেলার গড়বাড়ি বাজারে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা ওই বাজারে অবস্থিত কাকড়াজান ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সোমবার (১২ মে) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত এ আদেশ দেয়। এ সময় কারাগারে আইভীর ডিভিশনের জন্য আইনজীবীরা আবেদন করলে তা মঞ্জুর করেছেন আদালত।
জানা যায়, রোববার বেলা ৩টার দিকে হঠাৎ আকাশ অন্ধকার করে বৃষ্টি নামে। সেই সঙ্গে বিকট শব্দে প্রচণ্ড বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর এলাকার ফারুক মিয়া (৬০), শ্রীনগরের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮) ও কুলিয়ারচরের হাজারী নগরে কবির হোসেন (২৫) আহত হন। তারা তিনজনই মাঠে
পাকিস্তান-ভারত যুদ্ধ নিয়ে বাংলাদেশে কেমন প্রভাব পড়তে পারে—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এখনকার দিনে যুদ্ধ কোনো ছেলেখেলা নয়। দু-একটা গুলি ছোড়া আর যুদ্ধ করা এক জিনিস নয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।