শেখ হাসিনার নামে ‘ডামি নির্বাচনে ভোট চুরি’র মামলা ৪৮ ঘণ্টায় প্রত্যাহার

টাঙ্গাইল প্রতিনিধি
অভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতনে শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য বা দলটির নেতৃত্বের একটা বড় অংশ দেশ ছেড়ে ভারতসহ বিভিন্ন দেশে আশ্রয় নেন। ফাইল ছবি

টাঙ্গাইলে ২০২৪ সালের ‘ডামি নির্বাচন’ আয়োজন ও ‘ভোট চুরি’র অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ১৯৩ জনের নামে আদালতে দায়ের করা মামলা ৪৮ ঘণ্টা পেরোতে না পেরোতেই প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২১ মে) জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভূঞাপুর উপজেলা আমলি আদালতে বাদী কামরুল হাসান মামলাটি প্রত্যাহারের আবেদন করেন।

আদালতের বিচারক রুমেলিয়া সিরাজাম মামলার বাদী ও বাদীপক্ষের আইনজীবী আবু রায়হান খানের বক্তব্য শোনেন এবং মামলাটি নথিজাত করার আদেশ দেন। মামলায় টাঙ্গাইলের পাঁচজন আসামি ছিলেন।

টাঙ্গাইল আদালতের পরিদর্শক লুৎফর রহমান বলেন, আদালতের বিচারক বাদীর বক্তব্য লিপিবদ্ধ করেন এবং বাদী পক্ষের আইনজীবীর বক্তব্য শোনেন। এরপর আদালত মামলাটি নথিজাতের আদেশ দেন। এতে মামলাটি আর চালানোর প্রয়োজন রইল না।

এর আগে গত সোমবার ওই আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় স্থানীয় পাঁচ সাংবাদিককে আসামি করায় জেলা জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিনভর নানা নাটকীয়তার পর মামলায় অভিযুক্ত পাঁচ সাংবাদিকের নাম বাতিল চেয়ে বাদী কামরুল হাসান আদালতে অনাপত্তিপত্র দেন।

বাদীপক্ষের আইনজীবী আবু রায়হান খান বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি ও ভোটচুরির নির্বাচন’ আখ্যায়িত করে ১৯ মে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে বাদী নির্বাচন সংশ্লিষ্ট মোট ১৯৩ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। বিচারক মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি নিয়ে ভূঞাপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আগামি ১৩ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিনও নির্ধারণ করেছিলেন।

আইনজীবী আবু রায়হান খান আরও বলেন, মঙ্গলবার পাঁচজন সাংবাদিককে মামলা থেকে প্রত্যাহারে বাদী অনাপত্তিপত্র দিয়েছিলেন। পরে বুধবার বাদী মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন। বাদী কামরুল হাসান মামলাটি চালাবেন না বলেই প্রত্যাহারের আবেদন করেছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২ দিন আগে