বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আরও একটি বাসার খোঁজ পেয়েছে পুলিশ। আর সেই বাসা থেকে উদ্ধার করা হয়েছে নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা। পুলিশের এক কর্মকর্তা বলেন, আমরা রিয়াদের আরও চাঁদাবাজির বিষয়ে খোঁজ নিচ্ছি।
আজ বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কলাবাগান থানায়
৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী রিয়াদের বাসা থেকে মোট দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় আলাদা একটি মামলা হবে।
রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আটক পাঁচ যুবকের নামে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে আটকদের কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
এর আগে গত ১৭ জুলাই গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন রিয়াদ ও অপুসহ কয়েকজন। সেদিন বাসায় থাকা শাম্মী আক্তারের স্বামীকে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা আদায় করেন তারা।
কুমিল্লার দাউদকান্দিতে ২৩ মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাত করে পাচারের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ১৩ লাখ ১৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ঢাকা মেট্রোপোলিটন পুলিশের ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বরখাস্তের এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ঢাকার অভিজাত এলাকায় গুলশানের র্যাঙ্কন টাওয়ারের চারটি আলাদা ফ্ল্যাট একত্র করে বেনজীর দম্পতি তৈরি করেন এক বিশাল ডুপ্লেক্স ইউনিট, যেখানে রয়েছে সুইমিং পুল, মিনি থিয়েটার, গেস্ট লাউঞ্জ, ১৯টি ফ্রিজ, এবং ১০০ টনের সমতুল্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। পুরো ফ্ল্যাট জুড়ে সাজানো রয়েছে এমন সব সামগ্রী, যা বিত্তবান
সাতক্ষীরার তালা উপজেলায় স্ত্রী ও মাকে মারধর করার পর এলাকাবাসীর গণপিটুনিতে হাবিবুর মোড়ল (৩০) নামে এক মাদকাসক্ত যুবক নিহত হয়েছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সারাদেশে মুজিববর্ষ পালন ও শেখ মুজিবুর রহমানের ১০ হাজার ম্যুরাল নির্মাণের নথি তলব করে ৬৪ জেলায় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুসন্ধানে বর্তমানে সংস্থাটির উপ-পরিচালকের নেতৃত্বে সাত সদস্যের একটি দল কাজ করছে।
ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে ডাকাতি করতে এসে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাসহ চারজন গ্রেপ্তার হয়েছেন।
গত বছরের ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। সেই সময় পরে আরও দুবার বাড়ানো হয়।
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৩৯ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৪ জনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
অভিযানে বিদেশি রিভলবার ৩টি, দেশীয় একনলা বন্দুক (এলজি) ১টি, দেশীয় একনলা বন্দুক ১টি, দেশীয় ওয়ান শুটারগান ১টি, দেশীয় সাটারগান ১টি, ম্যগাজিন ১টি, কার্তুজ ১টি, গুলি ৭৪ রাউন্ড, হাঁসুয়া ১১টি, ছুরি ৩টি, রামদা ৩টি, এসএস স্টিলের ছোরা ৪টি ও চাপাতি ১টি উদ্ধার করা হয়েছে।