সেই রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার: ডিএমপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক রিয়াদ। ফাইল ছবি

গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (৩০ জুলাই) সকালে সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী রিয়াদের বাসা থেকে মোট দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় আলাদা একটি মামলা হবে।

গুলশানের ৮৩ নম্বর রোডে অবস্থিত সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় ১০ লাখ টাকা চাঁদা নেওয়ার পর আরও ৪০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় হাতেনাতে ধরা পড়েন পাঁচজন।

তারা হলেন— মো. সাকাদাউন সিয়াম (২২), নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাদাব (২১), ইব্রাহীম হোসেন (২৪), আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫) ও এক কিশোর।

তাদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতা ছিলেম তিনি।

পরে রাতেই চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে আসার পর তিনজনকে বহিষ্কার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের কেন্দ্রীয় কমিটি বাদে বাকি সব কমিটি বাতিলও করা হয়।

চাঁদাবাজির ঘটনায় দায়ের হওয়া মামলায় চারজনকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গ্রেপ্তার আরেক কিশোরকে সংশোধনী কেন্দ্রে পাঠানো হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

অধিদপ্তরের তথ্য বলছে, এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৮৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯০ জনের শরীরে। অন্যদিকে শরীরে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৩ জন।

১৮ ঘণ্টা আগে

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: তদন্তের মেয়াদ বাড়ল ৪ দিন

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জাহিদ রায়হান গণমাধ্যমকে বলেন, যেসব শিশু মারা গেছে, তাদের মায়েদের সঙ্গে কথা বলার জন্য আরও সময় প্রয়োজন। এ কারণে কমিটিকে আরও চার দিন সময় দিয়ে ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

১ দিন আগে

৪৮ ঘণ্টার মধ্যে ঢাকার ২ সিটি পরিষ্কার দেখতে চান প্রধানমন্ত্রী, অন্যথায় ব্যবস্থা

৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব‍্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যথায় সংশ্লিষ্টদের শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্র

২ দিন আগে

বর্জ্য অপসারণে গাফিলতি ধরলেন প্রধানমন্ত্রী, দুই সিটির ২ কর্মকর্তা বরখাস্ত

ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির বর্জ্য অপসারণে কার্যক্রম ঘরে ঘরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কার্যক্রমে গাফিলতি ধরে ফেলেন প্রধানমন্ত্রী। তাদের প্রতি ক্ষুব্ধ হন সরকারপ্রধান। এরপর প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনার পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপসচি

২ দিন আগে