সাতক্ষীরায় স্ত্রী-মাকে মারধরের পর গণপিটুনিতে যুবক নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম

সাতক্ষীরার তালা উপজেলায় স্ত্রী ও মাকে মারধর করার পর এলাকাবাসীর গণপিটুনিতে হাবিবুর মোড়ল (৩০) নামে এক মাদকাসক্ত যুবক নিহত হয়েছেন।

গতকাল সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার আটারই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর মোড়ল ওই গ্রামের মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে।

মা পারুল বেগম জানান, তার ছেলে হাবিবুর নেশা করতেন। হাবিবুর প্রায়ই তাকে ও তার স্ত্রীকে মারধর করতেন।

হাবিবুরের স্ত্রী শান্তা বলেন, 'নেশার টাকার জন্য সে আমাদের মারধর করতো। আজ (সোমবার) রাতেও সে আমার শাশুড়ির কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চায়। মা জমি বিক্রি করে টাকা দিতে চাওয়ার এক পর্যায়ে সে মাকে ও আমাকে বেদম মারপিট করতে থাকে। এসময় এলাকাবাসী আমাদের উদ্ধার করতে এসে তাকে মারধর করে। এতে তার মৃত্যু হয়।'

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৪০ কোটি ডলার দিতে হচ্ছে টিকটককে

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ

৮ ঘণ্টা আগে

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

২০ ঘণ্টা আগে

২৫ বছরের অপেক্ষার অবসান, অবশেষে মায়ের বাহুডোরে ফরিদ

যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।

১ দিন আগে

রাষ্ট্রপতির শপথ সম্পন্ন, শপথ নিলেন ৪ মন্ত্রী-২ প্রতিমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ২৫৫ জন সংসদ সদস্যের ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ভোট পান ৮৮টি।

১ দিন আগে