ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে ডাকাতি করতে এসে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাসহ চারজন গ্রেপ্তার হয়েছেন।
পুলিশের বরাত দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার (২০ জুলাই) দুপুর ৩টার দিকে রাজধানীর ডিওএইচএসের ৬ নম্বর অ্যাভিনিউয়ের ১১ নম্বর রোডে একটি বাসায় চাঞ্চল্যকর এ ডাকাতির ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মিরপুর ডিওএইচএসের ওই বাসায় ভাড়া থাকা এক ব্যক্তিকে টার্গেট করে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাসহ - একজন লেফটেন্যান্ট ও একজন করপোরাল - মোট পাঁচ ব্যক্তি আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ওই ভবনে প্রবেশ করে। পরে ওই ব্যক্তিকে না পেয়ে ঘরের মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যাচ্ছিল ডাকাত দলটি।
সে সময় তাদের ব্যবহৃত গাড়ি অনুসরণ করে এক ব্যক্তি ‘ডাকাত যাচ্ছে’ বলে চিৎকার করতে থাকেন। তার চিৎকারে আশপাশের লোকজন সতর্ক হয়ে গাড়িটির পিছু নেয়। পরে গাড়িটি ডিওএইচএসের প্রবেশ ও বের হওয়ার পথে এনডিসি চেকপোস্টের কাছে পৌঁছালে সামনে থাকা গাড়ির ভিড়ে আটকে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ডাকাত দলের চারজনকে আটক করে পুলিশ।
ওসি শফিউল ইসলাম জানান, আজ (সোমবার) আটককৃতদের আদালতে হাজির করা হবে।

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।
১৯ ঘণ্টা আগে
যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।
২১ ঘণ্টা আগে
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ২৫৫ জন সংসদ সদস্যের ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ভোট পান ৮৮টি।
১ দিন আগে
প্রথিতযশা এই জনস্বাস্থ্যবিদ নিরাপদ পানি ও জনস্বাস্থ্য আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন। বস্তিবাসীর জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করে গেছেন তিনি। চিকিৎসা ও ওয়াশ খাতসহ (ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন) নানা বিষয়ে সংবাদপত্রে কলাম লিখতেন তিনি।
১ দিন আগে